ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ৩:৩৫

বিশ্বকাপে কার্লো আনচেলত্তি প্রথম জয়ের দেখা পেলেন। মরক্কোর সঙ্গে ১-১ গোলের ড্র প্রাপ্য হলেও তা ছিল অপ্রত্যাশিত। এই আসরের সবচেয়ে নিচের র‌্যাঙ্কিংয়ে থাকা হাইতির বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয়ে গ্রুপের শীর্ষে উঠে গেছে ব্রাজিল। স্কটল্যান্ডের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই নিশ্চিত হবে নকআউট পর্ব।

তবে এই এক জয়েই ব্রাজিলের নকআউট প্রায় নিশ্চিত। কারণ স্কটল্যান্ডের সঙ্গে ড্রই তাদের শেষ ৩২ এ তুলতে যথেষ্ট হবে। কাজটা সহজ। তাই ওই ম্যাচ ছাপিয়ে নকআউট নিয়ে চিন্তা করলেও করা যেতে পারে। কিন্তু এখনই বাড়তি চাপ নিতে চাচ্ছেন না আনচেলত্তি।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ বললেন, ‘দল এখনই নকআউট পর্ব নিয়ে মাথা ঘামাচ্ছে না। তাদের পুরো মনোযোগ এখন পরবর্তী ম্যাচ এবং গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে শেষ করার দিকে।’

তিনি আরও বলেন, ‘আমরা (স্কটল্যান্ড) ম্যাচের জন্য ভালো প্রস্তুত নিতে চাই। স্কটল্যান্ডের স্বকীয়তা আছে এবং আজ মরক্কোকে সমস্যায় ফেলেছিল। আমাদের ম্যাচে মনোযোগ রাখতে হবে এবং শান্ত থাকতে হবে।’

এখন পর্যন্ত শক্তিশালী দলের মুখোমুখি হতে হয়নি ব্রাজিলকে। সামনে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে, তা বলার অপেক্ষা রাখে না। আনচেলত্তি জানিয়েছেন যে, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের মূল লক্ষ্য হলো ফ্রান্সের মতো টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলসহ বিশ্বের যেকোনো শক্তিশালী দলের বিপক্ষে সমানতালে লড়াই করা।

এমএসএম / এমএসএম

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি