ময়মনসিংহ সদরে পার্টনার কংগ্রেসে কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিয়ে আলোচনা
কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ময়মনসিংহ সদর-এর উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ময়মনসিংহের উপপরিচালক মোহাম্মদ এনামুল হক। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়রা বেগম সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লায়লা ইয়াসমিন, উপজেলা প্রকৌশলী রাকিব উল হাফিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল হক ফারুক রেজা, সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তারিক আজিজ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হলো নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। পাশাপাশি দেশের কৃষিকে খোরপোষভিত্তিক চাষাবাদ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কংগ্রেসে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা কংগ্রেস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। স্টলগুলোতে উন্নত জাতের বিভিন্ন ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়, যা উপস্থিত কৃষক ও অতিথিদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে নিম ও পেয়ারা সহ বিভিন্ন জাতীয় গাছের চারা বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
সিংড়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বুথ উদ্বোধন
দুনীতি বন্ধ করাসহ আমরা দেশের উন্নয়নে ভূমিকা রাখবোঃ হাসানাত আব্দুল্লাহ এমপি
রাজস্থলীতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার মাঝে ত্রাণ বিতরণে প্রধান অতিথি দীপেন দেওয়ান এমপি
ধুনটে আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি ঘোষণা
বিলাইছড়িতে কার্বারী সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএনও মো.জাকির হোসেন
কুড়িগ্রামে বাংলা কিউআরকোড ব্যবহারে প্রবালী ব্যাংক পিএলসির ক্যাম্পিং
রাণীনগরে গরু চুরি মামলার আরও ৩ আসামি গ্রেফতার ৫টি গরু উদ্ধার
ঈশ্বরদীর দাশুড়িয়া মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতির পাহাড় গড়ে তোলার অভিযোগ
হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন: আমজাদ সভাপতি রাসেল সম্পাদক
শালিখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির মামলা
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় মগনামায় খাল থেকে ৯ বাঁধ অপসারণ