ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বাঘায় ৭ম শ্রেণীর স্কুলছাত্রী নিখোঁজ: প্রতিবেশীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ


আবুল হাশেম, বাঘা photo আবুল হাশেম, বাঘা
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ৪:১২

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের নিচ পলাশী ফতেপুর গ্রাম থেকে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। গত ৪ জুন (বৃহস্পতিবার) রাতে অপহৃত হওয়ার পর দীর্ঘ ১৭ দিন পেরিয়ে গেলেও কিশোরীর কোনো খোঁজ পাওয়া জায়নি । এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা  গত ১৬ জুন (মঙ্গলবার ) বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অপহৃত কিশোরীর (১৪)। সে স্থানীয় চকরাজাপুর হাই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী এবং নিচ পলাশী ফতেপুর গ্রামের মোঃ বদর উদ্দিন মোল্লার (৬৫) মেয়ে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিবেশী মৃত আনছার দেওয়ানের ছেলে মোঃ বাক্কার দেওয়ান (৫৫) দীর্ঘদিন ধরে ঝর্ণাকে উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। ঝর্ণা সেই প্রস্তাবে রাজি না হওয়ায় বাক্কার তাকে অপহরণের হুমকি দেয়। বিষয়টি ঝর্ণা তার পরিবারকে জানালে তার বাবা বাক্কারের পরিবারকে অবগত করেন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।

এরই ধারাবাহিকতায়, গত ০৪ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮ টার দিকে (ভিকটিম) নিজ বাড়ির সামনে অবস্থান করার সময় বিবাদী মোঃ বাক্কার দেওয়ান ও তার অজ্ঞাতনামা ৩/৪ জন সহযোগী জোরপূর্বক তাকে একটি মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার সময় মোঃ মিষ্টার (৪০) নামের এক স্থানীয় বাসিন্দা বিষয়টি প্রত্যক্ষ করেন।

নিখোঁজের পর পরিবার সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। পরবর্তীতে বিবাদীর বাড়িতে খোঁজ নিতে গেলে বাক্কার দেওয়ানের দুই ছেলে ভুক্তভোগী পরিবারের ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে তাড়িয়ে দেয়।

ঘটনার পরদিন অর্থাৎ ৫ জুন বিকাল আনুমানিক ৪:০০ টার দিকে অভিযুক্ত বাক্কার দেওয়ান ভুক্তভোগীর বাবাকে ফোন করে জানায় যে, ভিকটিম তার কাছেই আছে এবং তাকে যেন আর খোঁজাখুঁজি না করা হয়।

ভুক্তভোগী পিতা মোঃ বদর উদ্দিন মোল্লা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আজ ১৭ দিন ধরে আমার মেয়ের কোনো খোঁজ নেই। বাক্কার দেওয়ান ফোন করে মেয়ে তার কাছে আছে জানালেও এখন আমরা চরম আশঙ্কার মধ্যে আছি। সে আমার নাবালিকা মেয়ের বড় কোনো ক্ষতি করে ফেলতে পারে। আমি প্রশাসনের কাছে আমার মেয়েকে দ্রুত সুস্থ শরীরে উদ্ধারের আকুল আবেদন জানাচ্ছি।
এই বিষয়ে কিশোরীর পিতা আরও জানান, স্থানীয় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সাথে আলোচনা শেষে নিরুপায় হয়ে বাঘা থানায় হাজির হয়ে মোঃ বাক্কার দেওয়ানসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। 

উক্ত বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক জানান, বর্তমানে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে, মেয়েটির পরিবাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। আমরা ইতিমধ্যে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত