ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ কাটলেন সভাপতি-প্রধান শিক্ষক দম্পতি


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২৬ দুপুর ৪:১৩

নওগাঁর মান্দায় সরকারি নিয়ম ও টেন্ডার প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধলক্ষাধিক টাকার মূল্যবান গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী হওয়ায়, ক্ষমতার অপব্যবহার করে তারা এই কাজ করেছেন বলে জানা গেছে।

গত শুক্রবার (১২ জুন) সাপ্তাহিক ছুটির দিনে গোপনে উপজেলার গনেশপুর-সতিহাট (জিএস) বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটি মেহগনি ও একটি কৃষ্ণচূড়া গাছ কেটে নেওয়া হয়।
সরেজমিনে এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, গনেশপুর-সতিহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান ইকরামুল হক বাচ্চু এবং প্রধান শিক্ষক মনোয়ারা বেগম সম্পর্কে স্বামী-স্ত্রী। স্থানীয়দের অভিযোগ, এই দম্পতি এর আগেও বিভিন্ন অজুহাতে প্রতিষ্ঠানের গাছ কেটে পকেটস্থ করেছেন। প্রমাণ লোপাটের জন্য গাছ কাটার পর তারা প্রায়শই গাছের গোড়ায় মাটি চাপা দিয়ে রাখেন।
বিদ্যালয়ের নৈশপ্রহরী আব্বাস আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “টেন্ডার হয়েছে কি না তা আমি জানি না। তবে গত শুক্রবার প্রতিষ্ঠানের তিনটি গাছ কেটে বিক্রি করেছেন প্রধান শিক্ষক মনোয়ারা বেগম।”

এ বিষয়ে প্রধান শিক্ষক মনোয়ারা বেগমের সাথে যোগাযোগ করা হলে রেজুলেশন বা টেন্ডার না হওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, “গাছ কাটার জন্য কোনো রেজুলেশন করা হয়নি। প্রতিষ্ঠানের স্বার্থেই গাছ কাটা হয়েছে।” এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
 প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান ইকরামুল হক বাচ্চুর সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “গাছ কাটা হয়েছে তাতে আপনাদের কী সমস্যা? আমাদের প্রয়োজনে গাছ কাটা হয়েছে। আপনারা যা পারেন করেন।”

যোগাযোগ করা হলে মান্দা উপজেলা বন কর্মকর্তা আহম্মদ আলী জানান, উক্ত বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে বন বিভাগ থেকে কোনো টেন্ডার বা অনুমতি নেওয়া হয়নি। তারা কীভাবে গাছ কেটেছেন তা তারাই ভালো বলতে পারবেন।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “সরকারি বিধিমালা অনুযায়ী টেন্ডার ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের গাছ কাটার কোনো নিয়ম নেই। যদি নিয়মবহির্ভূতভাবে গাছ কাটা হয়ে থাকে, তবে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২