ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

স্ত্রীর সঙ্গে শাড়ি কিনতে গিয়ে বিপাকে সৌরভ! 


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২১ দুপুর ২:৪১

পূজার ঠিক আগ দিয়ে ভারতীয় চ্যানেল জি বাংলায় শুরু হয়েছে  'দাদাগিরি' সিজন-৯। সেখানেই এক এপিসোডে খেলার ফাঁকে প্রতিযোগীদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দেখা যায় দাদাকে। আড্ডার মাঝে বিখ্যাত নৃত্যশিল্পী স্ত্রী ডোনা গাঙ্গুলীকে নিয়ে মজার এক অভিজ্ঞতা শেয়ার করলেন দাদা সৌরভ গাঙ্গুলী। গল্পটি  শ্রোতাদের হাসালেও, সৌরভকে নাকি বড়ই লজ্জায় ফেলেছিল!

নারীর শপিং প্রীতি নিয়ে নতুন করে কিছু বলার নেই! যার জন্য শপিং এ সঙ্গে থাকা পুরুষরা মাঝেমধ্যে অপ্রস্তুতও হয়ে পড়েন, এমনটাই বোঝা যায় দাদার গল্প থেকে। 

সৌরভ জানান, বেশ কিছুদিন বাইরে থাকার পর তখন সদ্য কলকাতায় ফিরেছেন তিনি। সে সময় স্ত্রী ডোনা গাঙ্গুলীকে নিয়ে শাড়ি কিনতে গিয়েছিলেন কলকাতার একটি বড় দোকানে।

সৌরভের কথায়, "দোকানে ঢুকে ম্যাডাম ৩০ মিনিট ধরে শাড়ি দেখছে। আর আমি পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার কানের সামনে মুখ এনে বলল, ‘একটা শাড়িও পছন্দ হচ্ছে না’! আমি পাশে তাকিয়ে দেখি শাড়ির স্তুপ জমা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আমি তখন ভাবছি এবার কী করব!"

সে সময় নাকি যেকোনও দুটো শাড়ি তুলে নিয়ে দোকানিকে দিয়ে প্যাকেট করে দিতে বলেছিলেন সৌরভ। তার মূল টেনশন ছিল, এত দেখার পর শাড়ি না কিনে বেরিয়ে আসলে যদি পরে আর ওই দোকানে ঢুকতে দেওয়া না হয়! 

এজন্যই যেকোনও দুটি শাড়ি কিনে ডোনাকে বলেছিলেন, কাউকে যেন দিয়ে দেন তিনি, অথবা এমনিতেই রেখে দেন। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে