গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা
বরিশালের গৌরনদীতে ৬৫ বছরের বৃদ্ধ কর্তৃক ৩ বছরের এক শিশু কন্যা ধর্ষিতা হয়েছে।
শুক্রবার আছরের পরে উপজেলার বাউরগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের কলেজ ছাত্র রায়হান মীর জানান, শুক্রবার আছরের পরে তার প্রতিবেশী মৃত আজাহার শিকদারের ছেলে জালাল শিকদার (৬৫) তার প্রতিবেশী এক শিশু কন্যা (০৩)কে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ বসত ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
ধর্ষকের একাধিক বিয়ে থাকলেও বর্তমানে তার ঘরে কোন স্ত্রী নেই।
ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত ধর্ষক গা-ঢাকা দিয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার তৌকির আহমেদ জানান, শিশু কন্যাটির যৌনাঙ্গ ফোলা ও রক্তাক্ত অবস্থায় নিয়ে স্বজনরা ওইদিন গভীর রাতে হাসপাতালে নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার বিকেলে ধর্ষিতা শিশুর চাচি পাখি বেগম জানান, ধর্ষিতাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে ওই মেডিকেলে ধর্ষিতার মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে।
ধর্ষণ ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসির দায়িত্বে থাকা এসআই মোঃ ফিরোজ আলম জানান, ঘটনার খবর পেয়ে ওই রাতেই আমি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে গিয়ে দেখি ধর্ষিতাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধর্ষককে আটকে রাখা হয়েছে বলে খবর পেয়ে আমি ওইরাত ৪টার দিকে ঘটনাস্থলে যাই। তখন বাড়ির লোকজন জানায় ধর্ষক পালিয়ে গেছে। তবে এই ঘটনায় মামলা দায়েরের জন্য এখন পর্যন্ত কেউ থানায় যোগাযোগ করেনি।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন