সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন শ্যামনগরে মরা কাঁকড়ার দুর্গন্ধে অতষ্টি এলাকাবাসী
শ্যামনগর উপজেলার দাতিনা খালি নদী ভাঙ্গল চরে কাকড়া ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত মরা কাকড়া ফেলায ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। দ্রুত অপসারণ না হলে এলাকায় মহামারির সৃষ্টি হতে পারে। এ ব্যাপারে ভুক্তভোগীরা বন বিভাগ সহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। স্বরেজমিনে গিয়ে দেখা গেছে, শ্যামনাগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাঁতনাখালি গ্রামে ভাঙ্গনকৃত নদীর পাড়ে এলাকার কাকড়া হ্যাচারি ব্যবসায়ীরা তাদের হ্যাচারির মরা কাকড়া ফেলিযে স্তুপে পরিণত করছে। যার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে নদীর পাড়ের বসবাসকারী মানুষেরা। নদীর পাড়ে বসবাসকারী খালেকুল গাজী জানান, কাঁকড়ার হ্যাচারীর মালিকগণ তাদের হ্যাচারীর মরা কাকড়া নদী ভাংগন এলাকায় ফেলায ব্যাপক দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। উক্ত মরা কাকড়ায পোকা হয়েছে। যার কারণে ওয়াপদার বেড়িবাধের উপর দিয়ে চলাচরে নাকে কাপড় দিতে হয। উহা বাতাসে ব্যাপক দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। যার কারনে খানাপিনা করা অসম্ভব হয়ে পড়েছে। তিনি আরো জানান, হ্যাচারি মালিকদের ফেলাতে নিষেধ করলে তারা বাড়ি ঘর ছেড়ে অন্যত্র যেতে বলেন। আবুল হোসেন জানান, কাঁকড়া হ্যাচারীর মালিকদের মরা কাঁকড়া নদী ভাঙ্গন খুলে ফেলাতে নিষেধ করলেও তারা শোনে না। তিনি আরো জানান, নদীতে কোন প্রকার ময়লা আবর্জনা ফেলানো নিষেধ। কিন্তু বন বিভাগের সদস্যরা কেন যে দেখেও দেখেনা বুঝলাম না। বার্ষিকের পরিবেশবিদ শাহিন আলম জানান, হ্যাচারির মরা কাঁকড়া মাটিতে পুঁতে রাখার নিয়ম। তা না করে নদীর পাড়ে ফেলে দুর্গন্ধ ছড়ানো এটা কোনভাবে মেনে নেওয়া যায় না। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরী। দাতিনাখালি হ্যাচারি মালিক জুযেল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার হ্যাচারির মরা কাকড়া নদীর পাড়ে ফেলি না। এছাড়া আমি নদীর পাড়ে মরা কাকড়া না ফেলার জন্য সাইনবোর্ড দিয়েছি। দুষ্কৃতকারীরা সাইনবোর্ডটি ছিড়ে ফেলেছে। ক্ষুদ্র ক্ষুদ্র কাঁকড়ার হ্যাচারি ব্যবসায়ীরা তাদের ঘেরের মরা কাকড়া নদীর পাড়ে ফেলে থাকে।
এমএসএম / এমএসএম
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান
বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ