শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটের শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন থেকে একটি ‘ঘরগিন্নি’ প্রজাতির সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে বাসভবনের ভেতরে সাপটিকে ঘোরাঘুরি করতে দেখে বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের খবর দেওয়া হয়।
খবর পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন ‘ওয়াইল্ডটিম’-এর কর্মকর্তা আলম হাওলাদার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারকারী আলম হাওলাদার জানান, বাসভবনের ভেতরে সাপটি দেখে সংশ্লিষ্টরা শুরুতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে উদ্ধারকৃত ঘরগিন্নি সম্পূর্ণ বিষহীন ও নিরীহ স্বভাবের একটি সাপ। সাধারণত মানুষের বসতবাড়ির আশেপাশেই এদের বিচরণ বেশি দেখা যায়। এই সাপগুলো মূলত টিকটিকি, ছোট ইঁদুর ও বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্ধার অভিযানের পর বন বিভাগের সহযোগিতায় সাপটিকে সুন্দরবনের গহীনে এর নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলে নিরাপদে অবমুক্ত করা হয়েছে।
এ বিষয়ে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলেন, মানুষের বসতবাড়িতে সাপ দেখলেই আতঙ্কিত হয়ে তা হত্যা করা উচিত নয়। নিরাপদ দূরত্ব বজায় রেখে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন