ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

দুধকুমার নদের ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা ও ‘চরবিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ২০-৬-২০২৬ বিকাল ৫:৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা এলাকায় দুধকুমার নদের ভয়াবহ ভাঙন রোধে দ্রুত ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দেশের চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে পৃথক ‘চরবিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবি জানিয়েছেন বক্তারা। শনিবার (২০ জুন) দুপুরে দুধকুমার নদের ভাঙনকবলিত পাইকডাঙ্গা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এই কর্মসূচির আয়োজন করে ভূরুঙ্গামারী উপজেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি ও সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। এ সময় বক্তব্য দেন জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আখের, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ইউসুফ, সহসভাপতি গোলাম ইয়াসিন এবং কচাকাটা থানা কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল কুদ্দুস চঞ্চল।
বক্তারা বলেন, দুধকুমার নদের অব্যাহত ভাঙনের ফলে পাইকডাঙ্গা এলাকার বহু পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। প্রতি বর্ষা মৌসুমে নদীভাঙনের আতঙ্কে মানুষ তাদের বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হারানোর শঙ্কায় থাকে। তারা দ্রুত ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণ ও নদীশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, দুধকুমার নদসহ কুড়িগ্রাম জেলার ১৬টি নদ-নদীর অন্তত ৩৬টি স্থানে বর্তমানে তীব্র ভাঙন চলছে। গত এক দশকে জেলার লক্ষাধিক মানুষ নদীগর্ভে তাদের বসতভিটা হারিয়ে বারবার স্থানান্তরে বাধ্য হয়েছেন। কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের সঠিক পরিসংখ্যান সংরক্ষণ, পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে এখনো কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, “পাহাড়ি অঞ্চলের মানুষ দীর্ঘ ৩৬ বছর আন্দোলন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। এর ফলে ওই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন সমস্যার সমাধানে ইতিবাচক পরিবর্তন এসেছে। একইভাবে দেশের বিস্তীর্ণ চরাঞ্চলে বসবাসকারী কোটি মানুষের ভাগ্য পরিবর্তন, অধিকার নিশ্চিতকরণ এবং জীবনযাত্রার মানোন্নয়নের জন্য এখন পৃথক ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।” সমাবেশ থেকে বক্তারা দুধকুমার নদসহ জেলার বিভিন্ন নদীর ভাঙনকবলিত এলাকায় জরুরি ভিত্তিতে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং চরাঞ্চলের উন্নয়নে বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা বলেন, ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পাইকডাঙ্গা এলাকার আরও বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। 

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত