আগস্টে ঢাকা-পাবনা ট্রেন চালুর ঘোষণা
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি মডেল পদ্ধতি চালু করা হবেঃ রবিউল আলম
পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি মডেল পদ্ধতি চালু এবং আগামী আগস্টের মধ্যেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম।
শনিবার (২০জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়; বরং মালিক-শ্রমিকদের সাথে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ ও জনআকাঙ্খা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের 'মাল্টি-মোডাল' যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।
রেল যোগাযোগ নিয়ে তিনি বলেন, ঢাকা-পাবনা রুটের লোকোমোটিভ প্রস্তুত আছে, আগামী মাসে কোচ এলেই আগস্ট মাসের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালু হবে। এছাড়া, ঢাকার সাথে সহজ যোগাযোগে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজও ইতিমধ্যে চালু হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পাবনা ২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।
পরে মন্ত্রী পাবনা শহরে রেড ক্রিসেন্টের উদ্যোগে ছাতা বিতরণ কর্মসূচীতে অংশ গ্রহণ শেষে শহীদ বুলবুল সরকারী কলেজে পূনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করেন। পরে জেলা প্রশাসন আয়োজিত পাবনা শিল্পকলা একাডেমীতে নজরুল বর্ষ পালন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ শেষে পাবনা জেলা বিএনপি আয়োজিত দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শেষে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ