ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নওগাঁয় এমপি জাহিদুল ইসলাম ধলু’র ঐচ্ছিক তহবিল থেকে অনুদান বিতরণ


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২০-৬-২০২৬ বিকাল ৫:২৬

নওগাঁ-৫ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু’র ঐচ্ছিক তহবিল থেকে ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দকৃত অর্থ থেকে ৪১ জন দুঃস্থ, অসহায় ও অসুস্থ উপকারভোগীর মাঝে অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এই অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। জানা গেছে, সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু তাঁর বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে এলাকার বিভিন্ন অসহায়, অসুস্থ, দুস্থ ও সুবিধাবঞ্চিত ব্যক্তির অনুকূলে অনুদান প্রদানের অভিপ্রায় ব্যক্ত করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উক্ত ব্যয়ের অনুমোদন প্রদান করে।

অনুদানের মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা নির্ধারিত ৪১ জন উপকারভোগীর মধ্যে নিয়মমাফিক বণ্টন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করে অনুদানের অর্থ প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে এ ধরনের সহায়তা নিয়মিতভাবে প্রদান করা হয়ে থাকে, যা আর্থিকভাবে সংকটাপন্ন মানুষের চিকিৎসাসহ জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

রাণীনগরে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

বারহাট্টায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিল্ড ভিজিটে থাকা শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম