জনবল সংকটে দীর্ঘ ৫ বছর ধরে আইসিইউ সেবা থেকে বঞ্চিত ভোলার ২২ লক্ষ মানুষ
ভোলার মানুষের উন্নত চিকিৎসার একমাত্র ভরসা ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ৬ শয্যার আইসিইউ ইউনিট। অথচ জনবল সংকটে দীর্ঘ ৫ বছর ধরে সেই আইসিইউ সেবা থেকে বঞ্চিত হয়ে আছে ভোলার ২২ লক্ষ মানুষ।
সম্প্রতি সরেজমিন গিয়ে দেখা যায়, ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউ ইউনিটের দরজা বন্ধ। বছরের পর বছর তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় কোটি কোটি টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতির ওপর জমেছে ধুলোবালির আস্তর। নিয়মিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভাবে কোটি টাকার এসব আধুনিক সরঞ্জাম কার্যকারিতা হারানোর আশঙ্কাও তৈরি হয়েছে ইতিমধ্যেই।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০২১ সালে করোনা মহামারির সময় হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় ৬টি আইসিইউ বেড, ৫টি ভেন্টিলেটর, ৭টি অক্সিজেন কনসেনট্রেটর, ৬টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলাসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক, অ্যানেসথেটিস্ট ও প্রশিক্ষিত নার্স না থাকায় ইউনিটটি আজও চালু করা সম্ভব হয়নি।
বর্তমানে হাসপাতালটিতে ৮৭ জন চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৩ জন। এছাড়া ৯২টি নার্সের পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৭৬ জন। হৃদরোগ বিভাগের জন্য মাত্র একজন কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক দায়িত্ব পালন করছেন।
হৃদরোগে আক্রান্ত রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি থাকলেও তারা প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না। অধিকাংশ ক্ষেত্রে রোগীদের বরিশাল বা ঢাকায় রেফার করা হয়। এতে অনেক রোগী পথে মৃত্যুবরণ করেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও সার্বক্ষণিক বিশেষজ্ঞ সেবা পাওয়া যায় না। অর্থাভাবে ঢাকায় বা বরিশালে যেতে না পারা রোগীরা বাধ্য হয়ে ভোলা সদর হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। ফলে রোগী মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে।
তরুণ সাংবাদিক মিলি সিকদার প্রশ্ন তুলে বলেন, কোটি টাকা ব্যয়ে স্থাপিত আইসিইউ ইউনিট যদি জনগণের কাজে না আসে, তাহলে এসব সুবিধা কার জন্য রাখা হয়েছে? তিনি দ্রুত সময়ের মধ্যে আইসিইউ ইউনিট চালুর দাবি জানিয়েছেন।
হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ডা. মো. কায়ছার আলম বলেন, ‘প্রতিদিনই এমন রোগী আসে যাদের আইসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। কিন্তু ইউনিট চালু না থাকায় আমরা তাদের অন্যত্র রেফার করতে বাধ্য হই। আইসিইউ চালু হলে জেলার মানুষ অনেক উপকৃত হবে।’
ভোলা জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. শরীফ আহমেদ সাংবাদিকদের জানান, ভবিষ্যতে এখানে মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবেই হাসপাতালটির অবকাঠামো গড়ে তোলা হয়েছে। সরকার ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় আইসিইউ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ভোলাও এ কার্যক্রমের আওতায় আসবে বলে আমরা আশাবাদী।
উল্লেখ্য ইতিমধ্যে দশটি জেলা শহরের হাসপাতালগুলোতে আইসিইউ সেবা সহ প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ক কোনো সিদ্ধান্ত হয়নি এখনও।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, আইসিইউ পরিচালনার জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক, অ্যানেসথেটিস্ট, নার্স ও অন্যান্য জনবলের ঘাটতি রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। প্রয়োজনীয় জনবল পাওয়া গেলে দ্রুত আইসিইউ ইউনিট চালু করা হবে।
তিনি আরও জানান, হৃদরোগে আক্রান্ত রোগীদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে যাদের বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন, তাদের উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
প্রবীণ সমাজকর্মী মোবাশ্বের উল্লাহ চৌধুরী বলেন, আধুনিক যন্ত্রপাতি থাকার পরও জনবল সংকটে আইসিইউ সেবা বন্ধ থাকাটা শুধু প্রশাসনিক সীমাবদ্ধতাই নয়, এটি জনস্বাস্থ্যের জন্যও একটি বড় উদ্বেগের বিষয়। এ সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আইসিইউ ইউনিট চালু করা হোক। যাতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীরা নিজ জেলাতেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেতে পারেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর