বাঁশখালীতে চাঁদা দাবি ও স্থাপনা নির্মাণে বাঁধার অভিযোগে মানববন্ধন
চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদা দাবি ও স্থাপনা নির্মাণকাজে বাধা প্রদানের অভিযোগে মানববন্ধন করেছে এক ভুক্তভোগী পরিবার।
শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার বাহারচড়া ইউনিয়নের পশ্চিম ইলশা গ্রামে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এমানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একই এলাকার রমজান আলী সাগর ভুক্তভোগী কোরবান আলীর পরিবারের বৈধ জায়াগা জোরপূর্বক দখল করে ভবন নির্মাণসহ বিভিন্ন ভাবে নির্যাতন চালিয়ে আসছিল। পরে ভুক্তভোগী কোরবান আলীর পক্ষে আদালত নিষেধাজ্ঞা দেন। এরইমধ্যে ভুক্তভোগী পরিবার স্থাপনা নির্মাণ কাজ করতে গেলে রমজান আলী সাগর ও মুজিবের নেতৃত্বে তাদের সহযোগিরা ভুক্তভোগী মোঃ কোরবান আলীর পরিবারের কাছ থেকে চাঁদা দাবি করে, চাঁদাদিতে অপারগতা প্রকাশ করাতে প্রতিপক্ষের লোকজন ভুক্তভোগী পরিবারের স্থাপনা নির্মাণ কাজে বাঁধা সৃষ্টি ও প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করায় ভুক্তভোগী কোরবান আলীর পরিবার নিরাপত্তাহীন হয়ে পড়েছে দাবি করে প্রতিপক্ষের রমজান আলী সাগর ও মুজিব এর হাত থেকে ভুক্তভোগী পরিবারকে বাঁচাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এবং রমজান আলী সাগরসহ তার সহযোগিদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানিয়েছে তারা। মানববন্ধনে ভুক্তভোগী কোরবান আলী, আজি আহমদ, বাবু আলম, মোঃ নয়ন, বেলাল, জাবেদু ইসলাম, বোরহান, এমরান, আব্দুর সফর, ফোরকানসহ এলাকার বেশ কিছু নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি