আদমদীঘিতে ষষ্টী পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন
হিন্দু পৌণানিক বিশ্বাসে শিশুদের কল্যানকর্তা, রক্ষাকর্তা দেবী, শিশুর সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা ও জামাই-মেয়ের মঙ্গল কামনায় উৎসব মূখর পরিবেশে বিশ্বব্যাপীর মতো বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা হিন্দু পাড়াসহ বিভিন্ন গ্রামে দেবী ষষ্টীর পুজা ও জামাই ষষ্টী পালন করা হয়েছে। হিন্দু সম্প্রদায়র পঞ্জিকা অনুয়ায়ী (২০ জুন) গতকাল শনিবার, ৫ আষাঢ় মাস পরায় চন্দ্র মাসের শুক্ল পক্ষে এই ষষ্ঠী পুজা ও জামাই ষষ্ঠী পালন করা হয়।
এই উৎসবটি বাঙালীর একটি ঐতিহ্যবাহী সংস্কৃতিক লৌকিক আচার। খ্রিস্টপূর্ব আষ্টম ও নবম শতাব্দীর প্রথম দিক থেকে হিন্দু ধর্মালম্বীরা ষষ্টী ও জামাই ষষ্টী পুজা করে আসছে। তাদের প্রথানুয়ায়ী পূর্ব পুরুষদের রীতি অনুসারে শনিবার প্রতি বছরে বিশ্বব্যাপী ও সারাদেশের সাথে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা হিন্দুপাড়াসহ বিভিন্ন এলঅকায় শতশত সনাতনী পরিবার দেবী ষষ্ঠীর পুজা ও জামাই ষষ্টী উৎসব পালন করেন। এছাড়াও মায়েরা সন্তানদের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন এবং শাশুড়ীরা ষষ্টী দেবীর পুজা শেষে জামাইদের দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনায় জামাইদের কপালে দইয়ের ফোটা, হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেয়ার পাশাপাশি জামাইদের জন্য ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন করেন। সর্বপুরি হিন্দু ধর্মালম্বীদের ষষ্টী পুজা ও জামাই ষষ্টী এক ঐতিহ্যবহন করে আসছে।#
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর