অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয় : মন্ত্রী-সচিবের নির্দেশ উপেক্ষিত, ঘুষ ছাড়া নড়ে না ফাইল
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসলেও, স্থবিরতা ও অনিয়মের পুরোনো বৃত্ত থেকে বের হতে পারেনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বর্তমান সরকারের মন্ত্রীও সচিব প্রশাসনকে গতিশীল এবং দুর্নীতিমুক্ত করার সর্বোচ্চ চেষ্টা চালালেও, মাঠপর্যায়ের টেবিল ও মধ্যম সারির কিছু কর্মকর্তার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে পুরো স্বাস্থ্য খাত। সংশ্লিষ্টদের অভিযোগ, মন্ত্রীও সচিবের কঠিন করা নির্দেশনা এবং স্বাক্ষর থাকার পরও মাসের পর মাস গুরুত্বপূর্ণ ফাইল আটকে রাখা হচ্ছে। ফলে একদিকে যেমন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষ ও অংশীজনরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
মন্ত্রণালয়ের সবচেয়ে আলোচিত অনিয়মের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্বাস্থ্যসেবা বিভাগের ‘পার-৩’ শাখা এবং কেন্দ্রীয় ওষুধাগারের (সিএমএসডি) ক্রয় ও সংগ্রহ শাখা। ভুক্তভোগীদের অভিযোগ, যুগ্ম সচিব শফিউল আলম এবং পার-৩ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের খামখেয়ালিপনায় দীর্ঘদিন ধরে ঝুলে আছে বহু গুরুত্বপূর্ণ ফাইল। বিশেষ করে সিঅ্যান্ডএফ (C&F) এজেন্টরা বছরের পর বছর ধরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নিয়মমাফিক যোগাযোগ করা হলে কর্মকর্তারা সরকারি বিধি অনুসরণের অজুহাত দেখালেও বাস্তবে ফাইলের কোনো অগ্রগতি হয় না। ভুক্তভোগীদের দাবি, অনৈতিক লেনদেন ছাড়া ফাইল নড়তে চায় না, অন্যথায় ফাইল বছরের পর বছর ধুলোর আস্তরণে পড়ে থাকে।
অনুসন্ধানে আরও জানা গেছে, বিগত সরকারের আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে সুযোগ-সুবিধা গ্রহণকারী কর্মকর্তা মো. আব্দুর রইফ মিয়া বর্তমানেও বহাল তবিয়তে নিজের আধিপত্য বজায় রেখেছেন এবং তাঁর বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। অভিযোগের রয়েছে, স্বয়ং মন্ত্রী ও সচিবের কোনো ফাইলে স্বাক্ষর করার পরও সেই ফাইলকে তোয়াক্কা না করে মাসের পর মাস পুট-আপ (উত্থাপন) না করে ব্যক্তিগত ড্রয়ারে আটকে রাখেন তিনি। পরবর্তীতে প্রভাবশালী কোনো মাধ্যমের তদবির অথবা বিপুল অর্থের বিনিময়ে সেই ফাইলগুলোতে গতি আসে। একজন ভুক্তভোগী চিকিৎসকের বরাতে জানা যায়, সচিবের সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে যাওয়ার পরও এই কর্মকর্তা চরম অসদাচরণ করেন, যা নিয়ে খোদ মন্ত্রণালয়ের ভেতরেই ক্ষোভ বিরাজ করছে।
এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের পার-৩ শাখার অধীনে চিকিৎসকদের বদলি এবং পদোন্নতি প্রক্রিয়াকে কেন্দ্র করে বড় ধরনের বাণিজ্যের অভিযোগ উঠেছে। যোগ্য ও সিনিয়র চিকিৎসকদের পদোন্নতি আটকে রাখা এবং কাঙ্ক্ষিত কর্মস্থলে পদায়নের নামে অর্থ হাতিয়ে নেওয়ার সিন্ডিকেট এখনও সক্রিয় থাকায় সৎ ও পেশাদার চিকিৎসকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সম্প্রতি বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে অতিরিক্ত সচিব ইসরাত মনোয়ারা এবং যুগ্ম সচিব সানজিদা শারমিনকে বদলি করা হলেও বাস্তব চিত্রে কোনো পরিবর্তন আসেনি। কারণ, ওই দপ্তরগুলোতে এখনও বহাল তবিয়তে রয়ে গেছে তাদের তৈরি করা অনুগত কর্মকর্তা ও কর্মচারীদের সিন্ডিকেট।
বিশেষজ্ঞ ও ভুক্তভোগীদের মতে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে যদি সত্যি জনবান্ধব করতে হয়, তবে শুধু ওপরের পদের কর্মকর্তা বদলি করলেই হবে না; বরং মো. আব্দুর রইফ মিয়া ও শফিউল আলমের মতো কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। একই সাথে বছরের পর বছর ফাইল আটকে রাখার সংস্কৃতি বন্ধে ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম চালু করা জরুরি। অন্যথায়, সাধারণ মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে।
এ ব্যাপারে অভিযুক্ত যুগ্ন সচিব মোঃ শফিউল আলম ও উপসচিবমোহাম্মদ আবদুর রউফ কে একাধিকবার ফোনদিলে তিনি রিসিভ করেননি ও খুদে বার্তা পাঠালে তিনি কোন জবাব দেননি।
এমএসএম / এমএসএম
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি
আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি