নেইমারের সমালোচনার জবাব দিলেন তিতে
ব্রাজিল কোচ তিতে ম্যাচের পর বলেছেন, নেইমারকে নিয়ে একটু বেশি প্রত্যাশা করা হয় সব সময়।ব্রাজিল কোচ তিতে ম্যাচের পর বলেছেন, নেইমারকে নিয়ে একটু বেশি প্রত্যাশা করা হয় সব সময়।
বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর ভীষণ সমালোচনা হচ্ছে নেইমারের। বিষয়টা এমন নয় যে এর ফলে বাছাই পর্বে বিপদে পড়ে গেছে সেলেসাওরা। কিন্তু নেইমারের নিষ্প্রভ পারফরম্যান্সই বিতর্কটা উসকে দিয়েছে। এর ব্যাখ্যায় ব্রাজিল কোচ তিতে ম্যাচের পর বলেছেন, নেইমারকে নিয়ে একটু বেশি প্রত্যাশা করা হয় সব সময়।
কাতার বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত হয়ে আছে সেলেসাওদের। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষেই। কিন্তু ড্র করা ম্যাচটিতে নেইমার ছিলেন বিবর্ণ। ১৭টি ভুল পাসের বিপরীতে বলের পজেশন হারানোর সংখ্যা ৩০।
এর ওপর সর্বশেষ ম্যাচেও নিষেধাজ্ঞার কারণে নেইমার খেলতে পারেননি। তার না থাকার পরেও ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিল জিতেছে ৩-১ গোলে। তাই ফেরার ম্যাচটায় তাকে নিয়ে বাড়তি প্রত্যাশা ছিল ভক্তদের। তিতে তাই বলেছেন, ‘ওর ব্যাপারে মানুষের প্রত্যাশা থাকে যে, সব সময় অসাধারণ কিছু করবে, ব্রাজিলকে ম্যাচ জেতাবে। কারণ কল্পনার বাইরে ও অনেক কিছু করতে পারে।’
কিন্তু এর বাইরেও যে কিছু বিষয় মাথায় রাখতে হয় সেটা এভাবে তুলে ধরেছেন তিতে, ‘নেইমার অসাধারণ মানের খেলোয়াড়, যে সব সময় অসাধারণভাবে খেলে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে, ওকে প্রতিপক্ষের খেলোয়াড়রা সব সময় পাহাড়ায় রাখে। কখনও সেটা দুজন।’
প্রীতি / প্রীতি
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়