বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বাড়তি আনন্দ বাংলাদেশের
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। টাইগ্রেস মেয়েরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক আসরে এবারই প্রথম ২ জয় পেল। এর আগে নির্দিষ্ট আসরে তাদের সর্বোচ্চ জয় ছিল এক ম্যাচ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ১২৩ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ১০০ রানেই থেমেছে পাকিস্তান, ২৩ রানে জেতে বাংলাদেশ। বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার ও সানজিদা আক্তার মেঘলা।
খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে সহ-অধিনায়ক নাহিদা আক্তার বলেছেন, ‘অনেক দিন পর আমি ভালো বল করলাম। আমি নিজের শক্তি সম্পর্কে জানি। টিমমেটরাও জানে। আগের কিছু ম্যাচে ভালো বল করতে না পারলেও কোচিং স্টাফসহ সবাই আমার ওপর বিশ্বাস রেখেছে। আমি বোলিংয়ের সময় পরিস্থিতি বুঝে বল করার চেষ্টা করেছি। আমার অধিনায়ক বলেছে, তুমি হচ্ছো সেরা বোলার, তুমি যে কোনো কিছু করতে পারো। এটাই আমার শক্তি।’
নাহিদা আরও বলেছেন, ‘উইকেট ব্যাটিং-বোলিং দু’দিকেই ভালো ছিল। তারাও ভালো বল করেছে। আমাদের অনেকে রান পায়নি। ১০-১৫ রান কম করেছি। তবুও আমাদের বিশ্বাস ছিল এই রান নিয়েই জেতা সম্ভব। দিন দিন আমাদের দল অনেক উন্নতি করছে। ম্যাচও জিতছে। ম্যাচ ধরে ধরে প্ল্যান করছি। বিশ্বাস আছে, ভালো ক্রিকেট খেললে এখানে যে কোনো কিছু করতে পারি। একই প্রসেস ধরে একই রুটিনে পরের ম্যাচগুলোও খেলতে চাইব।’
ম্যাচ জয় নিয়ে নাহিদা বলেছেন, ‘আলহামদুলিল্লাহ ম্যাচ জিততে পেরেছি। এর আগে অস্ট্রেলিয়া ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগে ভালো করতে পারিনি। পরে আমাদের ভালো গেট-টুগেদার হয়, আমরা বসে কথা বলি যে, আমাদের এখান থেকে কী কী উন্নতি করে পরের ম্যাচে আগাতে পারি। এটাই প্ল্যান ছিল। আলহামদুলিল্লাহ ম্যাচ জিততে পেরেছি। আমরা আত্মবিশ্বাস নিয়েই পরের ম্যাচে যেতে চাই।’
১২৩ রান ডিফেন্ড করা প্রসঙ্গে নাহিদা জানান, ‘সবাই আমাদের বোলিংয়ে বিশ্বাস রেখেছে। এটা আমাদের শক্তি। মারুফা প্রথম ওভারেই ভালো করেছে। ফলে আমরা মোমেন্টাম পেয়েছি। পাওয়ারপ্লে শেষে অধিনায়ক বলেছে আমরা যে কোনো কিছু করতে পারি, সবাই এটাই বিশ্বাস করেছি।’
পাকিস্তানকে হারিয়ে বাড়তি আনন্দ পাচ্ছে দল, ‘যখনই পাকিস্তানের সঙ্গে খেলি বাড়তি অনুভূতি কাজ করে। মাঠে আসলেই আমরা একে অপরের শত্রু, আমরা কেউ কারও বন্ধু না। এটা কেবল আমাদের ক্ষেত্রে নয়, বাংলাদেশের সব মানুষেরই এটা কাজ করে যেন আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি। আলহামদুলিল্লাহ আজকে ভালো ক্রিকেট খেলতে পেরেছি।’
Aminur / Aminur
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন
তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান
বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে বাড়তি আনন্দ বাংলাদেশের
১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড
নকআউট পর্ব নিয়ে যা ভাবছেন আনচেলত্তি
নিজের গানে প্রিয় দলের জন্য পড়শীর উচ্ছ্বাস
৬৪ সেকেন্ডের গোলে তুরস্ককে বিদায় করল প্যারাগুয়ে
স্কটল্যান্ড ম্যাচেই মাঠে ফিরছেন নেইমার
হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
৪৫ বলে সেঞ্চুরি করে দলকে জেতালেন ৪১ বছরের ডু প্লেসিস
এবার মেসির রেকর্ডে নজর এমবাপের