নেত্রকোণায় বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত
নেত্রকোণায় সংস্কৃতি মঞ্চের উদ্যোগে ‘বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ’ শীর্ষক মুক্ত আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ জুন) সন্ধ্যা ৬ টায় নেত্রকোণা প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী ভবন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি মঞ্চ, নেত্রকোণার সভাপতি কনক পণ্ডিতের সভাপতিত্বে এবং কবি সুলতানা রাজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্কৃতি মঞ্চের সাধারণ সম্পাদক খন্দকার অলি উল্লাহ এবং মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সাদ্দাম হুসাইন। মুক্ত আলোচনায় আলোচক হিসেবে অংশ নেন বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক ননী গোপাল সরকার, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সংস্কৃতিজন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হাসান, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম এবং প্রবীণ সাংবাদিক এবিএম চৌধুরী নাদিম।
বক্তারা বাংলা ভাষার ঐতিহাসিক প্রেক্ষাপট ও প্রাচীন যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত এর বিবর্তনের নানা দিক তুলে ধরেন। তাঁরা প্রমিত বাংলা ভাষার সঠিক ব্যবহার এবং তরুণ প্রজন্মের মাঝে শুদ্ধ ভাষা চর্চা ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার সহ-সভাপতি সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক, কবি আব্দুল হালিম, অমিত সাহা, ফরিদ হুসেন বাবু এবং রবিউল আলম তারেকসহ স্থানীয় সুধীজন ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Aminur / Aminur
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান