মুকসুদপুরে অবৈধ মাছ ধরার ৩০০টি দোহার জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত ৩০০টি দোহার (নিষিদ্ধ মাছ ধরার উপকরণ) জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রবিবার (২১ জুন) সকাল ১১টার দিকে মাগুরা জেলা থেকে মুকসুদপুরে আনা এসব দোহার মুকসুদপুর থানার সামনে থেকে জব্দ করা হয়।পরবর্তীতে জব্দকৃত উপকরণগুলো সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আজিজুর রহমানের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) কাছে হস্তান্তর করা হয়।
পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবিরুল ইসলামকে অবহিত করা হলে তাঁর নির্দেশনায় জব্দকৃত অবৈধ দোহারগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ধ্বংস করা ৩০০টি দোহারের আনুমানিক বাজার মূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা। এসব উপকরণ দেশের প্রচলিত মৎস্য আইন অনুযায়ী নিষিদ্ধ এবং জলাশয়ে ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও মৎস্যসম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
জানা গেছে,জব্দকৃত দোহারগুলোর মালিক মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার মুসা নামে এক ব্যক্তি। তবে অভিযান পরিচালনার সময় তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মালামাল পরিবহনের কাজে নিয়োজিত ভ্যানচালক আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের নিরাপদ প্রজনন নিশ্চিতকরণ এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Aminur / Aminur
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied