ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি ফসল হারানোর শঙ্কায় চরাঞ্চলের কৃষক


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২৬ দুপুর ১:২৭

কুড়িগ্রামে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। হঠাৎ পানি বৃদ্ধিতে নদীতীরবর্তী চরাঞ্চলের বাদাম, ভুট্টা, মরিচ ও বিভিন্ন ফসলি জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন হাজারো কৃষক।স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার পর্যন্ত তিস্তা নদীর পানির প্রবাহ স্বাভাবিক ছিল। তবে শনিবার ভোর থেকে নদীর পানি দ্রুত বাড়তে শুরু করে। দুপুরের মধ্যেই পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে গেলে নদীতীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কৃষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, দেশের অভ্যন্তরে এবং উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি আরও বাড়তে পারে। এতে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কাও রয়েছে। ইতোমধ্যে তিস্তা তীরবর্তী বিভিন্ন এলাকায় বাদাম, মরিচ, ভুট্টা ও সবজিক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অনেক কৃষক আগাম ফসল ঘরে তোলা এবং আবাদি জমি রক্ষার কাজে ব্যস্ত সময় পার করছেন।তিস্তা চর এলাকার কৃষক খয়বর আলী বলেন, “শুক্রবারও নদীতে তেমন পানি ছিল না। শনিবার সকাল থেকে হঠাৎ করেই পানি বাড়তে শুরু করেছে। দ্রুত বাদাম তোলার চেষ্টা করছি, কিন্তু সব ফসল ঘরে তুলতে পারিনি। তিস্তার পানি কখন বাড়বে সে বিষয়ে সময়মতো সতর্কবার্তা না পাওয়ায় প্রায়ই ক্ষতির মুখে পড়তে হয়।আরেক কৃষক মাইদুল ইসলাম বলেন, দুই একর জমিতে মরিচ চাষ করেছি। আরও কয়েক দফা মরিচ তোলার সুযোগ ছিল। কিন্তু হঠাৎ পানি বেড়ে যাওয়ায় গাছগুলো ক্ষেত থেকে তুলে বাড়িতে নিয়ে যাচ্ছি। অন্তত গরুর খাবার বা জ্বালানি হিসেবে কাজে লাগবে। আগাম সতর্কবার্তা অনেক সময় আমাদের কাছে পৌঁছায় না।রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. সাইফুন্নাহার সাথী জানান, তিস্তা চরের অধিকাংশ বাদামক্ষেত ইতোমধ্যে কৃষকরা তুলে নিয়েছেন। তবে কিছু ধানের বীজতলা রয়েছে। সেখানে দুই থেকে তিন দিন পানি স্থায়ী হলে ক্ষতির আশঙ্কা রয়েছে।পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, “গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চল এবং ভারতের মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবেই তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। পানি আরও বাড়লে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।তিস্তার পানি বৃদ্ধির খবরে চরাঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ বাড়লেও প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। এদিকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে কৃষকরা দ্রুত ফসল ঘরে তোলার চেষ্টা করছেন।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত