ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

চাঁদপুরে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ২১-৬-২০২৬ দুপুর ১:২৯

‘দমে না থামে না’ কয়েক শব্দে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান। আর এই সাহসী স্লোগানে চাঁদপুরে উদযাপন হয়েছে একাত্তর টেলিভিশনের জন্মদিনের আনুষ্ঠানিকতা।

রোববার (২১ জুন) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে নিজস্ব প্রতিবেদক আলআমিন ভূঁইয়া।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল রুশদী।

শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহার, প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ফারুক আহম্মেদ, একুশে টিভির জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম চাঁদপুর করেসপসেপন্ডেন্ট মুহাম্মদ মাসুদ আলমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কেএম সালাহউদ্দিন, এটিএননিউজের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন ঢালী, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি এমরান হোসেন রাজন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম ভূঁইয়া, নারী উদ্যোগক্তা তানিয়া ইশতিয়াক, গ্রীন নিউজের সম্পাদক আশিকুর রহমান প্রমূখ।

চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এইচ এম নিজাম, বাংলাটিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান রুবেল, প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি শাহ আলম খান, এটিএন বাংলার জেলা প্রতিনিধি শাহরিয়ার খান কৌশিক, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ মো. জাহিদুল ইসলাম, সাংবাদিক রায়হান বাবু, আবু সায়েম সহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের পক্ষ থেকে একাত্তর টিভির জন্মদিন উপলক্ষ্যে নিজস্ব প্রতিবেদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সবশেষে অতিথিদের অংশগ্রহনে কেককেটে আনষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সমসাময়িক সাংবাদিকতার চ্যালেঞ্জ, গণমধ্যামের নানা দিক তুলে ধরে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন