অপমৃত্যুর মরদেহ হস্তান্তর,৩ চিকিৎসককে শোকজ
দায়িত্বে অবহেলার অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তাসহ (আরএমও) তিন চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। অপমৃত্যুর একটি ঘটনায় পুলিশকে অবহিত না করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
শোকজপ্রাপ্তরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) অলক কান্তি তালুকদার, মেডিকেল অফিসার মৌমিতা দাস এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) বিপ্লব হোসেন।
গত শুক্রবার দুপুরে বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নে পুকুরে ডুবে নিজাম উদ্দিনের দুই মেয়ে নিহা আক্তার (৭) ও নোহা আক্তার (৩) মারা যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অভিযোগ, অপমৃত্যুর ঘটনা হলেও হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা বিষয়টি পুলিশকে অবহিত করেননি। পরে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে দাফনের প্রস্তুতি নেন। এ সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাটি জানতে পারে।
বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সাংবাদিকরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলামকে অবহিত করেন। তিনি ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এর পরিপ্রেক্ষিতে শনিবার সকালে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন স্বাস্থ্যকর্মীকে শোকজ করা হয়। নোটিশে আগামী কার্যদিবসের মধ্যে তাদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অপমৃত্যুর ঘটনায় পুলিশকে অবহিত করা একটি বাধ্যতামূলক প্রক্রিয়া। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনুল ইসলাম বলেন, অপমৃত্যুর ঘটনায় পুলিশকে অবহিত করা নিয়মের অংশ। বারবার বলার পরও তারা সেটা আমলে নিচ্ছিলেন না। এ ঘটনায় সংশ্লিষ্ট তিনজনকে শোকজ করা হয়েছে। তাদের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার