ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্র লীগ কর্মীর মৃত্যু


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২১-৬-২০২৬ দুপুর ১:৪৩
ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়ার মৃত মির্জা এস্কেন্দার হায়দার পুত্র ও ফরিদপুর সুগার মিলের কর্মচারী ইশতিয়াক মির্জার প্রান্ত (২৭) ডিবি পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় পরিবার নির্যাতনের অভিযোগ তুললেও পুলিশ বলছে, অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত ২০ জুন শনিবার প্রান্ত নিজ বাড়ির পাশের ঢাকা-খুলনা মহাসড়কের মরিচ বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কিছু না পেয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার কক্ষ তল্লাশি চালানো হলেও কোনো কিছু উদ্ধার হয়নি বলে পরিবারের দাবি। তল্লাশি শেষে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরিবারের সদস্যদের জানানো হয়, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে ছাড়িয়ে আনতে হবে।
পরিবারের অভিযোগ, সম্পূর্ণ সুস্থ অবস্থায় আটক হওয়ার পর হঠাৎ করে ২১ জুন রোববার সকাল ৭টার দিকে তারা খবর পান যে প্রান্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাদের দাবি, পুলিশি নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে।
মৃত ইশতিয়াক মির্জা প্রান্ত ফরিদপুর সুগার মিলে ক্যাজুয়াল স্কেলম্যান হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ফরিদপুর ল’ কলেজে অধ্যয়নরত ছিলেন। পরিবার জানায়, তিনি কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তার মেজ চাচা ছিলেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, যিনি করোনাকালে মৃত্যুবরণ করেন।
প্রান্তের চাচাতো বড় ভাবি আফরিনা জামান মুন্নি বলেন, “প্রান্ত অত্যন্ত শান্ত ও ভদ্র স্বভাবের ছেলে ছিল। কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। তাকে এভাবে হারাতে হবে, কখনো ভাবিনি।”
প্রতিবেশী খবিরন নেছা বলেন, “আমার সামনেই তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এমন মৃত্যুর সঠিক তদন্ত হওয়া প্রয়োজন।”
প্রান্তের মেজ চাচী নাছরিন জামান বলেন, “ছোটবেলায় তার বাবা মারা যান। দীর্ঘদিন ধরে সে তার মা ও ছোট ভাইয়ের ভরণপোষণের দায়িত্ব পালন করে আসছিল। এখন পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “ইশতিয়াক মির্জা প্রান্তের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছিল। ডিবি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত