নন্দীগ্রামে থানায় আসার পথে প্রতিপক্ষের হামলা' পুলিশের প্রতি ক্ষোভ
বগুড়ার নন্দীগ্রামে গ্রাম ছাড়তে না চাওয়ায় প্রতিপক্ষের দারা অবরুদ্ধ বোনকে উদ্ধার করে থানায় আসার পথে হামলার শিকার হয়েছেন ইসমাইল নামের এক সিএনজি চালক। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ইসমাইল হোসেন উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৯শে মে) ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়ইল ইউনিয়নের মুরাদপুর তিতলাগাড়ি গ্রামে। এই ঘটনায় শনিবার (২০শে মে) মুরাদপুর তিতলাগাড়ি গ্রামের কালামের স্ত্রী' আহতের ছোট বোন মোছা, নাজমা বিবি বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন, মুরাদপুর তিতলাগাড়ি গ্রামের মৃত আনছার আলীর ছেলে বুলবুল (৫৪), বুলবুলের ছেলে রাব্বী (২২) এবং বুলবুলের স্ত্রী মানসুরা বিবি (৪০) সহ ৪/৫ জন অজ্ঞাত ব্যক্তি। অভিযোগ সূত্রে জানা যায়, জমি বন্ধক নেওয়াকে কেন্দ্র করে থানায় অভিযোগ এবং অভিযোগটি থানায় বসে মীমাংসা করায় বাদী পক্ষকে গ্রাম ছাড়ার নির্দেশ দেন বিবাদীরা। নির্দেশ না মানায় পরিবারটির উপর হামলা সহ অবরুদ্ধ করে রাখে বিবাদীগণ। এই ঘটনায় বাদী নাজমা বিবি সরকারি জরুরি আইনি সেবা ৯৯৯ এ একাধিকবার ফোন করে সংযোগ না পেয়ে বিষয়টি মোবাইল ফোনে তার ভাইদের জানায়। বিষয়টি জানার পর ছোট ভাই বোনকে উদ্ধারের জন্য থানায় গিয়ে পুলিশের সহযোগীতা কামনা করেন। তবে পুলিশ উদ্ধারে না গিয়ে তাদের কাউকে পাঠিয়ে বোনকে উদ্ধার করে থানায় আনতে বলেন। থানা পুলিশের কথা মত বড় ভাই সিএনজি চালক ইসমাইল হোসেনকে সিএনজি নিয়ে বোনকে উদ্ধারে পাঠিয়ে দেয়। ইসমাইল হোসেন অবরুদ্ধ বোনকে উদ্ধার করে থানায় আসার পথে মুরাদপুর গোড়ানের পাড় এলাকায় পৌছালে তাদের পথরোধ করে হামলা চালায় বিবাদীগণ। ছিনিয়ে নেয় নগদ অর্থ স্বর্নালংকার, মোবাইল। বিষয়টি মোবাইল ফোনে থানায় বসে থাকা ছোট ভাইকে জানালে এবং ছোট ভাই পুলিশকে জানালে অবশেষে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া মেডিকেলে পাঠিয়ে দেয়।
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ভাইয়ের উপর এই ন্যাক্কার জনক হামলার ঘটনায় থানা পুলিশের প্রতি ক্ষোভ ঝারলেন আহত ইসমাইল হোসেনের ছোট ভাই আব্দুল আলিম। তিনি বলেন, থানা পুলিশ যদি প্রথমেই উদ্ধারে যেতো তাহলে আমার ভাই সুস্থ্য থাকতো। তার দুই পা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। পুলিশের কথায় ভাইকে পাঠানো উচিৎ হয়নি।
এবিষয়ে কথা বলতে থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলামের সরকারী মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি