ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

প্রেমে মজেছে দুজন- গ্রেপ্তারে একজন, নেপথ্যে প্রেমিকার বয়স কম


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২১-৬-২০২৬ দুপুর ১:৪৭

চট্টগ্রামের সাতকানিয়ায় নবম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) অপহরণ ও একাধিকবার ধর্ষণের মামলায় টুটুল রায় (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ( ১৯ জুন) মিরসরাই থানা এলাকা থেকে অপহৃতা ছাত্রীকে উদ্ধারসহ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় ২০ জুন ভিকটিমের পিতা জয়নুল আবেদীন বাদী হয়ে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চরতী ইউনিয়নের তালগাঁও গ্রামের জয়নুল আবেদীনের কন্যা স্থানীয় ইউনাইটেড আইডিয়াল ইনস্টিটিউট স্কুলের নবম শ্রেণির ছাত্রী। সে স্কুলে যাতায়াতের পথে পুকুরিয়া চা বাগানের একটি মুদি দোকানের কর্মচারী টুটুল রায় তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। বিষয়টি পরিবারের পক্ষ থেকে টুটুলকে সতর্ক করা হলেও সে তা কর্ণপাত করেনি।

গত ৯ জুন সকাল ৯টার দিকে ওই ছাত্রী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। সে চরতী ইউপির তালগাঁওস্থ আজিজিয়া আশ্রাফুল উলুম মাদ্রাসার সামনের পাকা রাস্তায় পৌঁছালে টুটুল রায় তার মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।

পুলিশ জানায়, ঘটনার পর পরিবার সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে মেয়ের সন্ধান না পেয়ে ৯ জুন সাতকানিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এরপর পুলিশ ও পরিবারের সদস্যরা যৌথভাবে সন্ধান অব্যাহত রাখে। ঘটনার ১০ দিন পর, গত ১৯ জুন সাতকানিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মিরসরাই থানা এলাকায় স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং অভিযুক্ত টুটুল রায়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ভিকটিমের বাবার নিখোঁজ ডায়েরির সূত্র ধরে আমাদের টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় মিরসরাই এলাকা থেকে এলাকাবাসীর সহযোগিতায় কিশোরী মেয়েটিকে উদ্ধার এবং আসামিকে গ্রেপ্তার করেছে। ভিকটিমের বাবার লিখিত এজাহারটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দী রেকর্ডের প্রক্রিয়া চলছে। 

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত