ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শ্রীবরদীতে কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২১-৬-২০২৬ দুপুর ১:৪৭
শেরপুরের শ্রীবরদী উপজেলায় কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিম (ERT)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শ্রীবরদী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদী মিজ্‌ মনীষা আহমেদ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নুরুল আলম, ফরেস্ট রেঞ্জার জনাব মোঃ সুমন মিয়া, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কনটেন্ট ক্রিয়েটর, ERT-এর সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে স্থানীয় কনটেন্ট ক্রিয়েটরদের সচেতন, দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে হাতির বিচরণ এলাকায় জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত তথ্য আদান-প্রদান এবং ঝুঁকি ব্যবস্থাপনায় এলিফ্যান্ট রেসপন্স টিম (ERT)-এর সদস্যদের কার্যকর দায়িত্ব পালনে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিতকরণের বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে দায়িত্ব পালনের সুবিধার্থে ERT সদস্যদের মাঝে জগলাইট বিতরণ করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসক এবং মাননীয় সংসদ সদস্য মহোদয় সিংগাবরুণা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, শ্রীবরদীর আয়োজনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায়দের মাঝে জিআর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীবরদীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত