ছাতকে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, ছাতক পৌরসভাসহ এলাকা-কে মাদক বিক্রি ও মাদক সেবন মুক্ত করতে হবে। এ ব্যাপারে প্রশাসন সহ সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, মাদক নির্মূলে পুলিশ-জনতা মিলেমিশে কাজ করতে হবে। পাশাপাশি পরিবার থেকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। যুবসমাজ মাদকাসক্ত হলে সমাজ ও দেশ পিছিয়ে যায়। তাই মাদক ব্যবসায়ীদের কঠোর ভাবে দমন করতে না পারলে যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে না। যুব সমাজ ধ্বংসের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মাদক। সমাজ ও দেশকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে আইনি ব্যবস্থা নিতে হবে। পৌরসভার ৬ নং ওয়ার্ডের সকল শ্রেণী পেশার লোকদের নিয়ে একটি সভা করে ৬ নং ওয়ার্ড থেকে প্রথমেই মাদকমুক্ত অভিযান শুরু করা হবে বলে তিনি বলেছেন।
পাশাপাশি ছাতক শহরকে যানজট মুক্ত করতে ফুটপাত এবং অধিকাংশ দোকানের সামনে বসানো উপরি দোকান গুলো উঠানোর জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ব্যাটারি চালিত অটোরিকশা শহরে অতিরিক্ত রয়েছে। এসব অটোরিকশা এখানে যানজট ও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈধ অটোরিকশা ও বৈধ চালক ছাড়া পৌর শহরে কেউ অটো গাড়ি চালাতে পারবেনা। বাহিরের অটো গুলো শহরের ভিতরে না ঢুকতে পারে এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কে কঠোর হয়ে কাজ করতে হবে। শনিবার ২০ জুন সকালে ছাতক উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ শফিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক সামাজিক সচেতনতামুলক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাহিদুল ইসলাম, ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত), সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান,,
ছাতক জালালীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ডাক্তার আফসার উদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সাব ইন্সপেক্টর আতাউর রহমান সজিব, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা, নুরুল আলম, বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম।
বক্তব্য রাখেন, ইমাম সমিতির মাওলানা আমিন উদ্দিন, কাজি সমিতির কাজি মাওলানা বদরুল হক, ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম আলম নোমান, আলা উদ্দিন, জাহেদুল ইসলাম আহবাব, হাজি আব্দুস সামাদ, সাজ্জাদুর রহমান, আলা উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী রিয়াজ আহমেদ রাজু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান আহমদ, সোনালী চেলা বিওপি ক্যাম্প কমান্ডার আবু তাহের, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক পারভেজ, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেক নাসিমা আক্তার খান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, দিদার আলম, ব্যবসায়ী সাইদুল হক মধু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল হক, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুর রউফ মাস্টার, প্রশাসনিক কর্মকর্তা রইছ উদ্দিন, চরমহল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. ইলিয়াস আহমেদ, জাউয়া বাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. কবির আহমদ মধু, উপ প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, বিএনপি নেতা হাজী আশিদ আলী, ময়না মিয়া, মোহাম্মদ সোনা মিয়া, ছায়াদ মিয়া, শিক্ষক দুলন তরফদার সহ নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাও. আমিন উদ্দিন ও গীতাপাঠ করেন অরুন অধিকারী।
এমএসএম / এমএসএম
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত
রাজস্থলী থানার জাম পাড়তে উঠে পড়ে এক পুলিশ সদস্য আহত
সীমান্তের শূন্যরেখায় আটদিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সম্মান রক্ষার দাবিতে মানববন্ধন
ফটিকছড়িতে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু: এলাকায় শোকের ছায়া
জনগণের টাকায় কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না: আনোয়ারুল হক এমপি
ছাতকে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফরিদপুর মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে
শ্রীবরদীতে কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রেমে মজেছে দুজন- গ্রেপ্তারে একজন, নেপথ্যে প্রেমিকার বয়স কম
নন্দীগ্রামে থানায় আসার পথে প্রতিপক্ষের হামলা' পুলিশের প্রতি ক্ষোভ
ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্র লীগ কর্মীর মৃত্যু
Link Copied