জনগণের টাকায় কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না: আনোয়ারুল হক এমপি
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেছেন, "জনগণের টাকায় কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না। কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।"
বারহাট্টা উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক সরকারি প্রকল্পের কাজের মান ও অগ্রগতি (২০ জুন) শনিবার দিনভর সরেজমিনে পরিদর্শন করে সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক এসব কথা বলেন।
এমপি ডা. আনোয়ারুল হক আরও বলেন, বিগত সরকারের আমলে টিআর, কাবিখার কাজ যে এসেছে সেটা জনগণ জানতোই না। গ্রাম এলাকায় ন্যূনতম কাজও হত না। এক জায়গায় ৩ বার প্রজেক্ট দেওয়ার ঘটনাও ঘটতো। সেই ধারণা আমরা বদলে দিতে চাই। বর্তমানে বারহাট্টায় বেশ কিছু প্রজেক্টের কাজ চলছে। সেটা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বারহাট্টায় বিএনপির নেতৃত্বে প্রতিটা গ্রামে এমন ধারাবাহিক উন্নয়ন হবে যে কোথাও গেলে জুতা খোলার প্রয়োজন হবে না। কাজের মান শতভাগ নিশ্চিতের জন্যই আমার নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের টিআর কাবিখাসহ অন্যান্য প্রকল্প পরিদর্শনে আসা। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বারহাট্টার সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়নে পর্যায়ক্রমে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহম্মেদ কমল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আক্কাস আলী, যুগ্ম সম্পাদক রেজাউল আলম, জেলা কৃষকদলের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষকদলের সভাপতি সালা উদ্দিন আহম্মেদ মিলকী, সাবেক জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিউল কাদের সুজা, সাবেক বিএনপি যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়দুল্লাহ খান, জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরিদর্শন শেষে সংসদ সদস্য স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি