ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু: এলাকায় শোকের ছায়া


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২৬ দুপুর ১:৫১

চট্টগ্রামের ফটিকছড়িতে অসাবধানতাবশত ড্রেনের পানিতে পড়ে তাসফিয়া জান্নাত তোহা (৩) নামে এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) সকালে উপজেলার ৩নং নারায়ণহাট ইউনিয়নের উত্তর শৈলকূপা গ্রামের মরহুম বদিউদ্দিন হাজী বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া নারায়ণহাট বাজারের ‘এম. হক এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী মঞ্জুরুল হকের মেয়ে এবং বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক সৈয়দের ভাতিজি।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ফজরের নামাজের সময় ঘরের দরজা খোলা ছিল। সকাল ৭টার দিকে শিশুটি বাড়ির আঙিনায় খেলতে বের হয়। একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশের স্লুইস গেইটের পানি নিষ্কাশন ড্রেনে পড়ে যায়। প্রায় ৩০ মিনিট পর স্থানীয় এক নারী শিশুটিকে ড্রেনে পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভুজপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অকাল এই মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

এদিকে, একই এলাকায় চলতি মাসের ৬ জুন আরও এক শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বারবার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় অভিভাবকসহ সবাইকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা