গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সম্মান রক্ষার দাবিতে মানববন্ধন
গণমাধ্যমে প্রকাশিত ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ সংক্রান্ত সংবাদের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন মোল্লা। রোববার (২১জুন) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোশারেফ হোসেন মোল্লা বলেন, সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে তাকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, তিনি সরকারের স্বীকৃত ও গেজেটভুক্ত একজন বীর মুক্তিযোদ্ধা এবং তার নামে প্রকাশিত সংবাদে প্রকৃত তথ্য উপস্থাপন করা হয়নি।
সংবাদ সম্মেলনে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট, মুক্তিবার্তা, মুক্তিযোদ্ধা পরিচয়পত্র, স্বাধীনতা সংগ্রামের সনদসহ বিভিন্ন সরকারি নথিপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। এসব নথির মাধ্যমে তিনি তার মুক্তিযোদ্ধা পরিচয়ের সত্যতা তুলে ধরেন।
মোশারেফ হোসেন মোল্লার অভিযোগ, ২০২১ সালে মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির আবেদনকারীদের যাচাই-বাছাইয়ের একটি অসম্পূর্ণ তালিকার তথ্য ব্যবহার করে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। অথচ সরকারি মুক্তিযোদ্ধা তালিকায় তার নাম অন্তর্ভুক্ত রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে পরিচিত।
তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ও তার ছোট ভাই ভারতে প্রশিক্ষণ গ্রহণ করে মুক্তিযুদ্ধে অংশ নেন। পরিবারের একাধিক সদস্যও মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই ইতিহাস উপেক্ষা করে তাকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ হিসেবে উপস্থাপন করায় তিনি গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের আগে তার বক্তব্য নেওয়া হয়নি এবং দায়িত্বশীল কর্তৃপক্ষ কিংবা স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দের কাছ থেকেও তথ্য যাচাই করা হয়নি। এতে সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানদণ্ড ক্ষুণ্ন হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন, মানহানিকর সংবাদের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং একজন মুক্তিযোদ্ধার সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাছে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বক্তারা প্রকাশিত সংবাদের নিরপেক্ষ তদন্ত এবং বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
এমএসএম / এমএসএম
উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত
রাজস্থলী থানার জাম পাড়তে উঠে পড়ে এক পুলিশ সদস্য আহত
সীমান্তের শূন্যরেখায় আটদিন ধরে মানবেতর জীবন, অনিশ্চয়তায় পাঁচ যুবক
পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সম্মান রক্ষার দাবিতে মানববন্ধন
ফটিকছড়িতে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু: এলাকায় শোকের ছায়া
জনগণের টাকায় কোনো ধরনের নিম্নমানের কাজ বরদাস্ত করা হবে না: আনোয়ারুল হক এমপি
ছাতকে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ফরিদপুর মধুখালীতে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা হয়েছে
শ্রীবরদীতে কনটেন্ট ক্রিয়েটর ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রেমে মজেছে দুজন- গ্রেপ্তারে একজন, নেপথ্যে প্রেমিকার বয়স কম
নন্দীগ্রামে থানায় আসার পথে প্রতিপক্ষের হামলা' পুলিশের প্রতি ক্ষোভ
ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্র লীগ কর্মীর মৃত্যু
Link Copied