উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ী ব্লকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম।
রবিবার সকালে সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ী ব্লকে মসলা জাতীয় ফসলের উৎপাদন ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
মাঠ দিবস অনুষ্ঠানে সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ.কে.এম. মনজুরে মাওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলে অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ।
এসময় সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জেরিন আহম্মেদ,উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্না ইয়াসমিন সুমি, সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া কৃষি অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার হোসেন, উপ সহকারী সোহেল আরমান, আরিফুল ইসলাম, আব্দুল আলীমসহ সকল উপ সহকারী উপস্থিত ছিলেন।
এ সময় কৃষি কর্মকর্তারা বলেন, বস্তায় আদা চাষের আধুনিক প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের অর্থনৈতিক লাভজনকতা বিষয়ে আলোচনা করেন।
মাঠ দিবসে স্থানীয় কৃষক-কৃষাণী, কৃষি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সীমিত জমিতে অধিক উৎপাদনের জন্য বস্তায় আদা চাষ একটি সম্ভাবনাময় প্রযুক্তি, যা কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাঠ দিবস শেষে কৃষক-কৃষাণীদের মাঝে বনজ-ফলস বৃক্ষ বিতারণ ও বৃক্ষ রোপন করা হয়।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
খালিয়াজুরীতে এক রাতে ৯ গরু চুরি, আতঙ্কে কৃষক
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান
আত্রাইয়ে প্রেমে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা