ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে নামজারি সংক্রান্ত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ২১-৬-২০২৬ দুপুর ৩:৩৩

সম্প্রতি একটি গণমাধ্যমে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে নামজারি অনুমোদনে ঘুষ দাবির অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনাটি মূলত ভুল বোঝা বুঝি এবং বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের বাইরে কিছু অসাধু দালাল ও মধ্যস্বত্ব ভোগী সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন কাজ করে দেয়ার আশ্বাস দিয়ে অর্থ গ্রহণ করে থাকে। পরবর্তীতে তাদের মাধ্যমে কাঙ্ক্ষিত সুবিধা না পাওয়া গেলে কিংবা ব্যক্তিগত স্বার্থ বিঘ্নিত হলে তারা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উত্থাপন করে থাকে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা দাবি করেন, নামজারি ও ভূমি সংক্রান্ত কার্যক্রম সরকারি বিধি-বিধান ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। কোনো ব্যক্তির কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি বা গ্রহণের অভিযোগের সত্যতা নেই। বরং কিছু দালালচক্র নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে অফিসের কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং পরে মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ ছড়ানোর চেষ্টা করে। এ বিষয়ে অভিযুক্ত কর্মচারী মোঃ বিল্লাল বলেন, আমি আমার দায়িত্ব সরকারি নিয়মানুযায়ী পালন করে আসছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। বিষয়টি তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। সংশ্লিষ্ট মহল মনে করছে, অভিযোগ ও পাল্টা অভিযোগের পরিবর্তে বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা উচিত। একই সঙ্গে ভূমি অফিসের সেবা নিতে আসা সাধারণ মানুষকে দালালচক্রের প্রলোভনে না পড়ে সরাসরি সরকারি প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত