ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

রাঙ্গামাটিতে চ্যানেল আই-প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২১-৬-২০২৬ দুপুর ৩:৩৭

জেলায় আজ বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে এবং রাঙ্গামাটি সদর জোনের সহযোগিতায় শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে  অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত পিএসসি।

“সবুজে সাজাই বাংলাদেশ”এই প্রতিপাদ্যে প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাংবাদিক মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও সাংবাদিক কায়ছারের সঞ্চালনায় অনুষ্ঠিত   বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সনোজ বাহাদুর গুর্খা, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান, দৈনিক গিরিদর্পন সম্পাদক নন্দন দেবনাথ, সাংবাদিক মিল্টন বাহাদুর, সাংবাদিক উছিংচা রাখাইন কায়েস, সাংবাদিক ইমতিয়াজ কামাল ইমন, সাংবাদিক মিশু দে, সাংবাদিক মনু মারমা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্নেল মো: একরামুল রাহাত বলেন, পরিবেশের সুরক্ষায় বৃক্ষ রোপণের কোন বিকল্প নাই, তাই সকলকে যার যার অবস্থানে থেকে বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, প্রকৃতি ও জীবন ক্লাবের  আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিবেশ সুরক্ষায়  এ ধরনের আয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা  শেষে স্কুলের পাচ  শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন অতিথিরা। 

এর আগে অনুষ্ঠানের শুরুতে অতিথিরা স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

আযোজকরা জানান, প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে এবার রাঙ্গামাটির ৪টি শিক্ষা প্রতিষ্ঠান এবং দুটি উপজেলায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালনসহ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হবে।

এমএসএম / এমএসএম

সিলেটের ১১ নম্বর ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে মশা নিধন অভিযান

হাতিয়ায় ১৫ হাজার কেজি শুল্ক ফাঁকি দিয়ে আনা লাল চিনি জব্দ।

ধুনটে ছুরিকাঘাতে গুরুতর আহত তুলসী রায়, আইসিইউতে ভর্তি

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ সভা ও অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ।

বন্দরে মাকসুদা হত্যার প্রধান আসামি সাদ্দাম গ্রেপ্তার: মূল হোতা সামাউনকে খুঁজছে পুলিশ

চৌগাছায় বেড়গোবিন্দপুর বাওড় নিয়ে নোংরা রাজনীতির অভিযোগ: সংবাদ সম্মেলন

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন বিএনপির পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান বিতরণ

কুড়িগ্রামে সদর হাসপাতালে ৪ মাস বেতনহীন ৪৭ কর্মচারী, নতুন নিয়োগে টাকা দাবির অভিযোগ মানববন্ধন

ধামইরহাটে ১৪ বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডলসহ ১ কারবারি আটক

নেত্রকোণার মদনে নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

আদমদীঘিতে ২ মাদক কারবারির জেল-জরিমানা

ধামইরহাটে এম.পি এনামুল হক কর্তৃক দূর্গাপুজা উপলক্ষে ১৫০ পরিবারে নতুন শাড়ী বিতরণ