ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে সখিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিং, এলাকায় চাঞ্চল্য


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ২১-৬-২০২৬ দুপুর ৩:৪০

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের সখিপুর থানার বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় ব্যাপক পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে। রবিবার (২১ জুন) দুপুরে ‘বাংলাদেশ স্টুডেন্ট লীগ’ নামে একটি ভেরিফায়েড ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ৪১ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারগুলোতে  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের ছবি ব্যবহার করা হয়েছে।

পোস্টারগুলোতে লেখা রয়েছে, “মানুষের পাশে আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। লাখো শহীদের বাংলাদেশ, আমরাই ভালো রাখবো।”

এ ব্যাপারে সখিপুর থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, “বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার

দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন

ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান

কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন

টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল

‎সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি

কালীগঙ্গায় ট্রলার দুর্ঘটনায় মেয়ের মৃত্যু, নিখোঁজ মা: ঘটনাস্থলে প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর