ঢাকা রবিবার, ২১ জুন, ২০২৬

ডুমুুরিয়ার ক্ষতিগ্রস্থ গুচ্ছ গ্রামের ৬৮ পরিবার পেলো আর্থিক সহায়তা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ২১-৬-২০২৬ দুপুর ৩:৪১

নদী খননের মাটিতে চাপা পড়ে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার তিনটি আশ্রয়ণ প্রকল্পের একাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়। নদী খনন করতে গিয়ে অপরিকল্পিতভাবে মাটি ফেলার কারণে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও যশোর পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা গ্রহণ করে মাটি সরিয়ে ফেলে। পরবর্তীতে শনিবার (২০ জুন) বিকেলে ডুমুরিয়ার কাঠালতলা গুচ্ছগ্রামে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করেন খুলনা-৫ (ডুমুরিয়া ও ফুলতলা) আসনের সংসদ সদস্য আলী আসগর লবি।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ২০২১ সালের ২৩ জানুয়ারি ও ২০ জুন এবং ২২ সালে তিনটি ধাপে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর, খর্নিয়া এবং কাঁঠালতলা এলাকায় শতাধিক ভ‚মিহীন ও গৃহহীন পরিবারগুলোকে পুনর্বাসন করে তৎকালীন সরকার। চুকনগর, খর্নিয়া এবং কাঁঠালতলা এলাকায় খাস জমি চিহ্নিত করে দুই কক্ষবিশিষ্ট সেমি পাকা ঘরগুলো নির্মাণ করা হয়। যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে আপার ভদ্রাসহ ৫টি নদীর (হরিহর, হরি-তেলিগাতী, আপারভদ্রা, টেকা ও শ্রী) ৮১.৫ কিলোমিটার পুনঃখনন কাজ দেয় সরকার। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সেনাবাহিনীর মধ্যে নদী খননের এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড মাধ্যমে বাস্তবায়িত হওয়ায় এই নদী খনন শুরু হয়। এটি বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড বাস্তবায়ন করছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং সেনাবাহিনীর মধ্যে নদী খননের এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর। প্রকল্পের আওতায় যশোর ও খুলনা এলাকার হরিহর নদী ৩৫ কিলোমিটার, হরি-তেলিগাতি নদী ২০ কিলোমিটার, আপার ভদ্রা নদী ১৮.৫ কিলোমিটার, টেকা নদী ৭ কিলোমিটার ও শ্রী নদী ১ কিলোমিটারসহ মোট ৫টি নদীর ৮১.৫ কিলোমিটার পুনঃখনন করা হবে। নদী খননের পাশাপাশি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, ড্রেজড মাটি সংরক্ষণ ও স্থানীয় জনগণের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহারযোগ্য করা হবে। পরিবেশবান্ধব পুনঃখনন নিশ্চিত করতে টার্ফিং ও বৃক্ষরোপণ কার্যক্রমও হাতে নেওয়া হবে। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িভদ্রা নদী খননের জন্য ড্রেজিংয়ের মাধ্যমে নদী থেকে উত্তোলন করা মাটি কাঁঠালতলা আশ্রয়ণ প্রকল্পের ১৩টি ঘরের পাশে ফেলা হয়। এতে পাহাড়সমান উঁচু মাটিতে চাপা পড়ে অসংখ্য ঘরের শৌচাগার, বারান্দাসহ দরজা-জানালা। এ ঘটনার পর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে কথা বলেন। সেসময়ে বৃষ্টি শুরু হলে মাটির চাপে ১৩টি ঘরের দরজা-জানালা টিন ভাঙতে থাকে। এক পর্যায়ে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার এবং স্থানীয় প্রশাসণের উদ্যোগে মাটি সরিয়ে নেয়া হয়। কিন্তু ক্ষতিগ্রস্থ হয় গুচ্ছ গ্রামের একাধিক পরিবার। ক্ষতিগ্রস্থ ৬৮  পরিবারের হাতে শনিবার (২০ জুন) ডুমুরিয়া-ফুলতলার সংসদ সদস্য আলী আসগর লবি  আর্থিক সহায়তা ও চাল তুলে দেন।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার জানান, ডুমুরিয়ার বরাতিয়ার কাঁঠালতলা ও খর্নিয়ার গৃহহীন পরিবারের ঘরগুলোতে নদী খননের মাটি উঠে গিয়েছিলো। তা সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্থদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগর লবি বলেন, মানুষের দুঃখ দুর্দশায় বর্তমান সরকার সব সময় পাশে থাকবে। ডুমুরিয়ার মানুষের দুঃখ দুর্দশার প্রধান কারণ হচ্ছে জলাবদ্ধতা। এই জলবদ্ধতা নিরসনের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ভুক্তভোগি এবং স্থানীদের সাথে কথা বলেছি। তাদের জন্য প্রয়োজনীয় আরো ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন,সকলকে দায়িত্ব নিয়ে কাজ করে যেতে হবে। সকলকে মনে রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের জন্য, মানবতার কল্যাণে দিনরাত যেভাবে পরিশ্রম করছেন সেটা আমাদের কাছে একটি দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশমত আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে। নির্বাচনের আগে যে পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা হবে। জনগণের সেবার জন্যই সরকার গঠিত হয়েছে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে মামলা থেকে বাঁচানোর কথা বলে টাকা দাবি, ভুয়া ডিবি সদস্য আটক

কুড়িগ্রামে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জর মুছাপুরে নাছের উচ্চ বিদ্যালয়ে ৩ শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান

মাদকের ভয়াবহতার ছোবলে গ্রাস যুব সমাজ

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক ডাক্তার হাবিবুর রহমান

জামালপুরে ডিবির অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ২

নরসিংদীতে বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

সলঙ্গায় আল আমিন সামিদুলের মাদক ব্যবসার নেপথ্যের খুঁটির জোর কোথায়

টুঙ্গিপাড়ায় ঋণের চাপে প্রধান শিক্ষকের আত্মহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

খালিয়াজুরীতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান

ডুমুুরিয়ার ক্ষতিগ্রস্থ গুচ্ছ গ্রামের ৬৮ পরিবার পেলো আর্থিক সহায়তা

প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে সখিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিং, এলাকায় চাঞ্চল্য