ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খালিয়াজুরীতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার দাবিতে প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২১-৬-২০২৬ দুপুর ৩:৪১

অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, বর্গাচাষী ও ক্ষেতমজুরদের সঠিক তালিকা প্রণয়ন করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবিতে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির খালিয়াজুরী উপজেলা কমিটি।
রোববার (২১ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পানিতে তলিয়ে খালিয়াজুরীসহ দেশের বিভিন্ন নিম্নাঞ্চলের বোরো ধান নষ্ট হওয়ায় কৃষক ও বর্গাচাষীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। বিশেষ করে নগদ টাকায় জমি লিজ নিয়ে চাষাবাদ করা কৃষকদের ক্ষতির পরিমাণ বেশি। ফলে অনেকেই ঋণ পরিশোধ ও পরিবার পরিচালনায় হিমশিম খাচ্ছেন।
স্মারকলিপি প্রদানকালে ক্ষেতমজুর সমিতির উপজেলা কমিটির সভাপতি রাকেশ সরকার, কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক নিখিল সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতারা বলেন, সরকারের সহায়তা কর্মসূচির আওতায় অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম তালিকাভুক্ত হয়নি। আবার যারা সহায়তা পেয়েছেন, তাদের প্রাপ্ত অর্থ ও খাদ্য সহায়তা ক্ষয়ক্ষতির তুলনায় অপ্রতুল।
তারা সকল প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারকে তালিকাভুক্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী আগামী ফসল ঘরে ওঠা পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি কৃষকদের উৎপাদিত ধান ন্যায্যমূল্যে সরকারি গুদামে বিক্রির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত