নরসিংদীতে বিএসটিআই ও র্যাবের যৌথ অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
নরসিংদী সদর উপজেলায় অবৈধ ও নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রোববার (২১ জুন) দুপুরে র্যাব-১১ ও বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদীর যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, নরসিংদী শহরের বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ও নিষিদ্ধ কসমেটিকস পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স জগন্নাথ স্টোরকে ৫০ হাজার টাকা, মেসার্স ফাহিম স্টোরকে ৪৫ হাজার টাকা এবং মেসার্স আরিশফা কসমেটিকসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন র্যাব ফোর্সেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদী আঞ্চলিক অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. পারভেজ মিয়া এবং পরিদর্শক (মেট্রোলজি) অনিন্দ্য দে।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে বাজারে মানহীন, অবৈধ ও নিষিদ্ধ পণ্যের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড