কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানবিক ডাক্তার হাবিবুর রহমান
গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মানবিকতায় সু চিকিৎসা পেলেন ৬৫ বছরের বয়োবৃদ্ধ অসহায় ও দরিদ্র এক মহিলা। রবিবার সকালে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে বয়োবৃদ্ধ দরিদ্র অসহায় এ মহিলা অন্যান্যদের মতোই আউট ডোরে ডাক্তারের সেবা নেয়ার জন্য বিশাল লম্বা লাইলে কুজো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান। পরে তাকে তার কার্যালয়ে নিয়ে এসে তার হাল হিস্টোরি শুনে সম্পুর্ন বিনা টাকায় তার ঔষধ, পরীক্ষা নীরিক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা করেন। এ বয়োবৃদ্ধ মহিলাটির খোশদা(৬৫)। তিনি তরগাঁও ইউনিয়নের দেওনা গ্রামের দাওয়াতুল হক দেওনা মাদ্রাসার পশ্চিমে মৃত সাইজুদ্দের স্তী। দীর্ঘ দিন যাবৎ তার স্বামী মারা যাওয়ায় তার সংসারের অভাব সর্বদা লেগেই আছে। এ কারণে তিনি ভালভাবে চিকিসা করাতে পারছিলেন না। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান তার চিকিৎসার দায়িত্ব নিয়ে তাকে যাবতীয় পরীক্ষা নীরিক্ষার পর সরকারী ঔষধের বাহিরে সকল ঔষধ তিনি নিজ অর্থে ক্রয় করে দিয়ে বলেন, এগুলো খাওয়া শেষ হলে তিনি যেন পুনরায় তার সাথে যোগাযোগ করেন।
ডাক্তার হাবিবুর রহমান কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়িত্বে থেকেও প্রায় প্রতিদিন আউট ডোরে এমন কি তার অফিসে বসে অন্যান্য ডাক্তারদের মতোই রুগী দেখেন বলে জানান এখানকার অনেক রুগি ও স্থানীয় লোকজন।
ডাক্তার হাবিবুর রহমান এখানে যোগদানের পূর্বে ডাক্তার আব্দুস সালাম ইউএইচএফপিও এর বদলীর পর মাঝখানের সময় টুকতে ডাঃ মামুনুর রহমান ইউএইচএফপিও থাকাকালীন সময়ে এ হাসপাতালের রুগীদের জন্য বিতরণের লাখ লাখ টাকার ঔষধ মেয়াদ উত্তীর্ণের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর এ হাসপাতালের চিকিৎসা সেবার প্রতি সাধার মানুষের অনীহা থেকে বর্তমান এ মানবিক ইউএইচএফপিও ডাঃ মোঃ হাবিবুর রহমান অত্র হাসপাতালের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে নিয়ে আসতে অনেকটা সক্ষম হয়েছেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied