কুড়িগ্রামে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কুড়িগ্রামে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি)-এর গুরুত্ব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জুন) দুপুর সাড়ে ১১টায় কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রকল্পের সহায়তায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. জাকিরুল ইসলাম।
সেমিনারে কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রংপুর সরকারি মহিলা পলিটেকনিকের অধ্যক্ষ আসাদুজ্জামান ফারুক, কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, পিটিআই কুড়িগ্রামের সুপারিন্টেন্ডেন্ট জয়নাল আবেদিন, ইন্সট্রাক্টর পরিতোষ কুমার মন্ডল, ফিরোজ আলম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।
বক্তারা বলেন, কর্মসংস্থানমুখী শিক্ষা বিস্তারে টিভিইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের শিল্পখাত ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার, আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে টিভিইটি খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে চালুর এক ঘণ্টার মাথায় ব্রিজে ফাটল: হাতীবান্ধায় ১৩ কোটির প্রকল্পে অনিয়মের অভিযোগ
বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন
গোদাগাড়ীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা
কালকিনিতে ২কেজি গাঁজাসহ ৩মাদককারবারীকে আটক করেছে পুলিশ
মান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী-অভিভাবকদের মানববন্ধন
জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব হলেন গোলজার হোসেন
কালিয়াকৈরে বাড়ি নির্মাণ ও বালু ভরাটের মাধ্যমে বনভূমি দখলের অভিযোগ
কুড়িগ্রামে মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
রায়গঞ্জে মামলা থেকে বাঁচানোর কথা বলে টাকা দাবি, ভুয়া ডিবি সদস্য আটক
কুড়িগ্রামে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জর মুছাপুরে নাছের উচ্চ বিদ্যালয়ে ৩ শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান
মাদকের ভয়াবহতার ছোবলে গ্রাস যুব সমাজ