রায়গঞ্জে মামলা থেকে বাঁচানোর কথা বলে টাকা দাবি, ভুয়া ডিবি সদস্য আটক
মামলা থেকে রক্ষা করে দেওয়ার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় রাসেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর গ্রামের জিন্নাহর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক রাসেল সলঙ্গা ইউনিয়নের সাতটিকরী গ্রামের মছের আলীর ছেলে। অভিযোগ রয়েছে, রবিবার সকালে রাসেল নিজেকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে মালতিনগর গ্রামের জিন্নাহর বাড়িতে প্রবেশ করেন। এ সময় একটি মামলা থেকে রক্ষা করার কথা বলে পরিবারের সদস্যদের কাছে এক লাখ টাকা দাবি করেন।
তার পরিচয় ও কথাবার্তায় সন্দেহ হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা বিষয়টি যাচাই শুরু করেন। একপর্যায়ে তার পরিচয় নিয়ে সন্দেহ সৃষ্টি হলে তারা সলঙ্গা থানায় খবর দেন।
খবর পেয়ে সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে রাসেলকে আটক করেন। পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, “ডিবি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “কেউ যদি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানায়, আটক রাসেলের বিরুদ্ধে অন্য কোনো প্রতারণামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এমএসএম / এমএসএম
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার