কালিয়াকৈরে বাড়ি নির্মাণ ও বালু ভরাটের মাধ্যমে বনভূমি দখলের অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বন বিটের আওতায় পৃথক স্থানে বনভূমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর রেঞ্জের মৌচাক বন বিটের আওতাধীন কৌচাকুড়ী মৌজার আয়াস মার্কেট এলাকায় বন বিভাগের জমি দখল করে সেখানে বালু ভরাট করে মার্কেট নির্মাণ করছে শামিম সিকদার নামে এক ব্যক্তি। স্থানীয় বাসিন্দারা জানান, দক্ষিণ মৌচাক কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পাশেের জমিটি বন বিভাগের। তার পাশেই শামীম শিকদার নামের এক ব্যক্তি জমি কিনেছেন। কিন্তু নিজের ক্রয় করা জমির সাথে বন বিভাগের জমিতেও বালু ভরাট করেছেন এবং মার্কেট তৈরি করেছেন।
এছাড়া,লোহাকৈর মৌজার বড়চালা এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় রাজ্জাক দেওয়ান ও আলেক দেওয়ানের বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শামীম শিকদারের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেন এবং সাংবাদিক পরিচয় নিশ্চিত হওয়ার পর মুঠো ফোনের সংযোগটি বিচ্ছিন্ন করে দেন এবং পরবর্তীতে আর কল রিসিভ করেননি। এবং সরোজমিনে গিয়ে অভিযুক্ত রাজ্জাক দেওয়ান এবং আলেক দেওয়ানকে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে মৌচাক বিটের দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা শাহজাহান এর মুঠোফোনে একাধিকবার কল এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার পরেও কোন সাড়া মেলেনি।
এছাড়া বিষয়টি সম্পর্কে জানতে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা শহিদুল হাসান শাকিল এর মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ না করে ফোন কল কেটে দেন। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে ম্যসেজের মাধ্যমে সংশ্লিষ্ট বিট কর্মকর্তার হোয়াইটঅ্যাপে তথ্য পাঠিয়ে রাখার পরামর্শ দেন।
বনভূমি দখলের অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে বন বিভাগের জমি উদ্ধার এবং দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন