কালকিনিতে ২কেজি গাঁজাসহ ৩মাদককারবারীকে আটক করেছে পুলিশ
মাদারীপুরের কালকিনি উপজেলায় ২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন ২০২৬) দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বাশগাড়ী ইউনিয়নের রায়পুর ভাটবালি ও স্নানঘাটা এলাকা থেকে তিনজনকে আটক করে। এসময় কালকিনি থানার এসআই রিপনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে। আটককৃতরা হলেন— রায়পুর ভাটবালি এলাকার মো. সাইমুন ইসলাম (২০), মো. সাঈদ সরদার (২১) এবং স্নানঘাটা এলাকার পারভেজ তালুকদার (৩০)। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কালকিনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) প্রবীর কুমার রায় জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কালকিনি থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied