নেত্রকোণার চুরির ঘটনায় গাজীপুর থেকে চোরচক্রের তিন সদস্য গ্রেফতার-চোরাই মালামাল উদ্ধার
নেত্রকোণা পূর্বধলা থানার একটি চাঞ্চল্যকর চুরি মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন বিকেলে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গত ১৩ মে দিবাগত রাতে পূর্বধলা উপজেলার হোগলা বাজারে অবস্থিত আনিস সরকারের মালিকানাধীন ‘সরকার টেলিকম’ দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল, মিনিট ও এমবি কার্ড, চার্জার লাইট, মোবাইল চার্জার এবং প্রটেকশন গ্লাসসহ প্রায় ৬ লাখ ৪৩ হাজার ৫০০ টাকার মালামাল নিয়ে যায়।
এ ঘটনায় গত ১১ জুন পূর্বধলা থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা (নং-১৭(০৬)২৬) দায়ের করা হয়। মামলা রুজুর পর পুলিশ চোরদের শনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ২০ জুন বিকেলে পূর্বধলা থানার এসআই (নিঃ) মোঃ রাশেদ হাসানের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি দোকানে তল্লাশি চালিয়ে ২১টি বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন, ১২ প্যাকেট প্রটেকশন গ্লাস, ১০টি চার্জার টর্চ লাইট ও দুটি মোবাইল চার্জার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৪৩ হাজার ৫০০ টাকা।
এ সময় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সুমন (১৮), কাউসার আলী (৩৫) ও জুলহাস আকন (৩৮)। তারা বর্তমানে গাজীপুরের ভোগড়া বাইপাস মধ্যবাজার এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানায়।
পুলিশ জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পূর্বধলা থানায় নিয়ে আসা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বধলা থানার পুলিশ জানিয়েছে,চোরাই মালামালের অবশিষ্ট অংশ উদ্ধার এবং চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
Link Copied