মহাসড়কে যানজট সৃষ্টির দায়ে বাসচালককে জরিমানা
যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার নূরবাগ এলাকায় সড়কে অনিয়মিতভাবে বাস দাঁড় করিয়ে যানজটের সৃষ্টি করায় গড়াই পরিবহনের এক চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২১ জুন) দুপুরে পরিচালিত অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন। জরিমানাপ্রাপ্ত চালক হলেন হাসান উদ্দীন (৩৫)। তিনি গড়াই পরিবহনের ‘নিউ সুমন’ নামের বাসের (ঢাকা মেট্রো গ-১৪-৪০৬২) চালক। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো: খায়রুজ্জামান জানান, মহাসড়কের নূরবাগ এলাকায় যত্রতত্র বাস থামিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করায় চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯০ ধারায় অভিযুক্ত চালককে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ