তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্র মারুফ হাসানের নির্মম হত্যাকারীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার আমশড়া ফাজিল মাদ্রাসা মাঠে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা নিহত মারুফ হাসানের হত্যাকারী কাওছার হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানিয়ে অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে অংশ নিয়ে মাদ্রাসার শিক্ষার্থী সুমাইয়া, মিতু ও আবু জাফর বলেন,
আমাদের সহপাঠী মারুফকে আমাদের মাঝ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা আর কোনো মারুফকে এভাবে হারাতে চাই না। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই এবং খুনি কাওছারের ফাঁসি চাই। এ সময় নিহতের সহপাঠী মানববন্ধনে অংশ নিয়ে খুনি কাওছারের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে আমশড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মিজানুর রহমান বলেন: ঝুরঝুরী গ্রামের মোশারফ হোসেনের একমাত্র ছেলে মারুফ আমাদের মাদ্রাসার একজন অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের ছাত্র ছিল। একই গ্রামের কাওছার হোসেন তাকে ৫ এপ্রিল ২০২৪ সালে ওই গ্রামের তালুকদার মার্কেটের পিছনে মারুফকে নৃশংসভাবে হত্যা করা করে কুপের মধ্যে ফেলে রাখে। পরে র্যাব ১২ মারুফের লাশ ১১ এপ্রিল উদ্ধার করে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন