বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
পাবনার বেড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি আওতায় শিক্ষার্থীদের ফাঙ্গাস (ছত্রাক) পরা পাউরুটি বিতরণের অভিযোগ পাওয়া গিয়েছে । গতকাল ২০ জুন শনিবার ৫ নং নতুন ভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমল মতি শিক্ষার্থীদের মাঝে স্কুলের শিক্ষকগন এ পাউরুটি বিতরণ করেন।
সরেজমিনে ঘুরে জানা যায় ৫ নং নতুন ভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেনীতে অধ্যায়রত এক ছাএীর বাবা বিল্লাল হোসেন ফাঙ্গাস (ছত্রাক) কালো দাগ যুক্ত পাউরুটি নিয়ে প্রথমে স্কুলের প্রধান শিক্ষক মো: মোক্তার হোসেনের কাছে এসে অভিযোগ দেন। এর পরে পর্যায় ক্রমে এলাকায় অনেক অভিভাবকই এই অভিযোগ দেন। এ সময় অভিভাবকরা বলেন, ফাঙ্গাস (ছত্রাক) পরা পাউরুটি শিক্ষক হয়ে বিতরণ করে কি ভাবে , তারা তো লেখাপড়া জানা মানুষ। তারা একটু বিষয় টি খেয়াল করবে না। এই ফাঙ্গাস পরা পাউরুটি খেয়ে শিশু শিক্ষার্থী যদি অসুস্থ হয় তাহলে দায় কার।
উপজেলা সুএে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি আওতার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বর্তমানে দেশের ১৫০টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় বেড়া উপজেলায় ১১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাউরুটি, কলা, বিস্কুট, ডিম দেওয়া হয়ে থাকে শিক্ষার্থীদের মাঝে। এছাড়াও আরও জানা যায়, প্রখর ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রির আতাইকুলা, পাবনার, তৈরিকৃত পাউরুটি গ্রাম উন্নয়ন কর্ম (গাক) স্কুলটি তে এই সকল খাবার সরবরাহ করে থাকে।
এ বিষয়ে ৫ নং নতুন ভারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোক্তার হোসেন বলেন, গতকাল শনিবার স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ পাউরুটি বিতরণ করা হয়েছে। প্যাকেটে গায়ে উৎপাদনের তারিখ ১৯ জুন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ২৩ জুন পর্যন্ত। আজ স্কুলের শিক্ষার্থীদের একাধিক অভিভাবক ফাঙ্গাস (ছত্রাক) পরা কালোদাগ যুক্ত পাউরুটি স্কুলে নিয়ে এসে অভিযোগ দিয়েছেন। স্কুলের শিক্ষকদের সাথে কথা বলেছি কি ভাবে এ পাউরুটি শিক্ষার্থীদের মাঝে গেল। এছাড়াও আমি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও পাউরুটি সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর বেড়ায় দায়িত্বরত কর্মকর্তা কে বিষয় টি জানিয়েছি।
এ বিষয়ে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর বেড়া উপজেলার দায়িত্বরত কর্মকর্তার সাথে ফোনে একাধিক বার বিভিন্ন সময়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
জানতে চাইলে এ বিষয়ে বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ফাঙ্গাস (ছত্রাক) পরা পাউরুটির বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কে শিক্ষার্থীদের মাঝে বিতরণে সতর্ক করা হয়েছে। পাউরুটি সরবরাহ কারীব প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর কর্তৃপক্ষ কে জানানো হয়েছে। পাউরুটির গুনগুন মান বজায় রাখতে বলা হয়েছে।
এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা"র কাছে জানতে চাইলে তিনি বলেন , বিষয় টি আপনার মাধ্যমে অবগত হলাম। আমি শিক্ষা অফিসারের সাথে কথা বলে দ্রুতই ব্যবস্থা নিচ্ছি।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে