ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২৬ বিকাল ৫:৫৭
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে নিপা রানী রায় (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রোববার (২১ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খিতাবখাঁ ছলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিপা রানী রায় ওই এলাকার নির্মল রায়ের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, নিপা রানী রায় নিয়মিত স্কুল ও প্রাইভেটে যাতায়াত করতেন। রোববার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন।খবর পেয়ে রাজারহাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করে। পুলিশ ঘটনাস্থলের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে অনুসন্ধান চালাচ্ছে।কী কারণে ওই তরুণী আত্মহননের পথ বেঁছে নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া বিরাজ করছে।রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
 

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত