ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২৬ বিকাল ৫:৫৮

বাংলাদেশের প্রধানমন্ত্রীর  তারেক রহমান ঘোষিত অনুযায়ী সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই উপজেলার  বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির উদ্যোগে বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১১টায় বারইয়ারহাট সাবেক পৌর কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন।

কর্মসূচির শুরুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তার দুই পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পরে রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈনউদ্দিন লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কামরান সরওয়ার্দী ও নজরুল ইসলাম লিটন, হিংগুলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব রফিক উদ্দিন ভূঁইয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌর যুবদলের আহ্বায়ক নুরুল আফচার মিয়াজি, হিংগুলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, “বৃক্ষরোপণ একটি মহৎ ও সময়োপযোগী উদ্যোগ। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে বারইয়ারহাট পৌরসভার রাস্তার দুই পাশে বৃক্ষরোপণের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

তিনি এ উদ্যোগের উদ্যোক্তা দিদারুল আলম মিয়াজিকে ধন্যবাদ জানান এবং সকলকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “আসুন, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।”

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত