জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক) এ জাতীয় পর্যায়ে ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রানারআপ হওয়ার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২১জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ, উপজেলা (ভূমি) কমিশনার মাহবুবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, কোচ রুকুনুজ্জামান লিটন, ম্যানেজার জিয়াদুল ইসলাম, কর্মকর্তা তরিকুল ইসলাম রিপন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী তাদের বক্তব্যে (বালক) ফুটবলারদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং তারা যেন আরও ভালোভাবে খেলার চর্চা চালিয়ে সুনাম অর্জন করেন। এ ব্যপারে তাদের সহযোগিতার আশ্বাস দেন। শেষে অতিথিরা নারী ফুটবল দলের খেলোয়াড়দের হাতে সম্মাননা হিসেবে স্কুল ব্যাগ ও ফুলের তোড়া তুলে দেন।
উল্লেখ্য ; গত ২০জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক) ফাইনাল খেলা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় দাড়িয়াল মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ত্রিশালে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় লড়াই করে। খেলায় দরিরামপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে রানারআপ হওয়ার পুরস্কার গ্রহণ করে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন