ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ২১-৬-২০২৬ বিকাল ৬:০

বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঞ্চল্যকর শিশু রিফাত হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দীর্ঘ আট বছর বিচারিক কার্যক্রম শেষে রোববার দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

আদালতের এই রায় ঘোষণার পর নিহত শিশু রিফাতের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। চাঞ্চল্যকর এ মামলার রায় জানতে সকাল থেকেই আদালতপাড়ায় আইনজীবী, বিচারপ্রার্থী, স্থানীয় মানুষ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে আগ্রহ ছিল। রায় ঘোষণার পর আদালত চত্বরে উপস্থিত অনেকেই সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, স্বাধীনতা যুদ্ধের পর বগুড়ার আদালতে একসঙ্গে পাঁচজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার ঘটনা এটিই প্রথম ।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৫ জুলাই রাশিয়া বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা চলছিল। ওইদিন সন্ধ্যার পর শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাস বাজার এলাকার ব্যবসায়ী ও সাবেক কুয়েত প্রবাসী এনামুল হকের ৮ বছর বয়সী ছেলে রিফাত নিখোঁজ হয়। সন্ধ্যা থেকে রাতভর পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি।

পরদিন পরিবারের সদস্যরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে থানায় সাধারণ ডায়েরি করেন। শিশু নিখোঁজের খবর জানার পর শাজাহানপুর থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে। এর মধ্যেই ১৬ জুলাই সকাল ৯টার দিকে রিফাতের বাবা এনামুল হকের মোবাইল ফোনে অপহরণকারীরা ফোন করে। ফোনে তারা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা নিয়ে জামাদারপুকুর বাসস্ট্যান্ডে যেতে বলে।

মুক্তিপণের ফোন পাওয়ার পর ঘটনাটি আরও চাঞ্চল্যের সৃষ্টি করে। পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করে। গোয়েন্দা তৎপরতা ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালানো হয়। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একাধিক আসামিকে আটক করে পুলিশ। তবে প্রথমদিকে আটক ব্যক্তিদের কাছ থেকে শিশু রিফাতের অবস্থান বা হত্যার বিষয়ে কোনো স্বীকারোক্তি পাওয়া যায়নি।

এর দুই দিন পর, ১৮ জুলাই সকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা এলাকায় ভদ্রাবতী-স্রাবতী নদীর সিংহবাড়ি ব্রিজের নিচ থেকে শিশু রিফাতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। আট বছরের শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় শাজাহানপুরসহ পুরো বগুড়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

পরে নিহত রিফাতের বাবা এনামুল হক কয়েকজনের নাম উল্লেখ করে শাজাহানপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে মামলার অন্য পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আদালত কক্ষে নিহতের স্বজন, আইনজীবী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিহত রিফাতের পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘ আট বছর তারা ন্যায়বিচারের অপেক্ষায় ছিলেন। অবশেষে আদালতের রায়ে তারা সন্তুষ্ট। তারা দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের নতুন কমিটি উদযাপন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক